Hashtagintro

‘ক্ষমা চেয়েছি’, দুর্গ থেকে বেরিয়েই রাজবীরের মা-ভাইকে ফোন নন্দিনীর, মুখ খুললেন ভাইরাল ‘বাবাটা’ নিয়েও!

গত কয়েকদিন ধরে চর্চায় বিগ বস বাংলা থেকে বিতাড়িত নন্দিনী দত্ত। সোশাল মিডিয়ায় তাঁকে ‘টক্সিক’ তকমা দিয়েছে বেশিরভাগই। এবার তা নিয়েই মুখ খুললেন অভিনেত্রী নন্দিনী। সাফ জানালেন, মারধর যেটাকে বলে তিনি তা করেননি। দুর্গ থেকে বেরিয়েই আচরণের জন্য ফোনে রাজবীর দত্তের মা ও ভাইয়ের কাছে ক্ষমা চেয়েছেন বলেও জানালেন তিনি। তবে কিছুটা হলেও তাঁর সঙ্গে অন্যায় হয়েছে বলেই ইঙ্গিতে দাবি করলেন নন্দিনী। তাঁর কথায়, “কই দুর্নিবারকে তো বের করল না!”

ঝগড়ার মুহূর্তে রাজবীর দে ও নন্দিনী দত্ত।

শনিবার রাতে রাজবীর দে-কে মারধরের অভিযোগে বিগ বস বাংলা থেকে বের করে দেওয়া হয়েছে নন্দিনীকে। গোটা ঘটনার জন্য বারবার ক্ষমা চেয়েছেন তিনি। এদিন একটি সাক্ষাৎকারে নন্দিনী বলেন, “আমি আমার বাবা-মা, রাজবীর আর ওর পরিবার ছাড়া কারও কাছে ক্ষমা চাইতে বাধ্য নই।” এরপরই জানান, দুর্গ থেকে বেরিয়েই রাজবীরের বাড়িতে ফোন করেছিলেন তিনি। মা ও ভাইয়ের সঙ্গে কথা হয়েছে। তবে বেরিয়ে যাওয়া নিয়ে খানিকটা দুঃখ রয়েছে নন্দিনীর। তাঁর কথায়, “কেউ আমায় কোনওদিন ওয়ার্ন করেনি। ঘটনার দিনও যদি রাজবীর আমার হাতটা ধরে বলত, এখানে ক্যামেরা আছে এরকম করো না। আমি হয়তো সামলে নিতাম। আসলে নিজের বাড়ি ভেবেছিলাম।” তাঁর প্রশ্ন, যদি গায়ে হাত তোলার জন্য তাঁকে বের করা হয়, তাহলে কেন দুর্নিবার ও জীতু পার পেল? কারণ, কিছুদিন আগে দুর্নিবার ধাক্কা দিয়েছিলেন রাজবীরকে। যদিও শাস্তিও তিনি পেয়েছেন।

বর্তমানে সোশাল মিডিয়ায় ভাইরাল নন্দিনীর ‘বাবাটা’ ভিডিও। তা নিয়ে প্রশ্ন করতেই হেসে ফেললেন নন্দিনী। জানালেন, বিমানবন্দরে নামার পর থেকে মা তাঁকে এই নিয়ে খোঁচা দিচ্ছেন। কিন্তু কেন ওমনটা করেছিলেন? নন্দিনীর কথায়, “আসলে ওখানে তো সূচ-সুতো পাওয়া যায় না, তাই আমরা সেফটিপিন দিয়ে পোশাক সেট করতাম। রাজবীরের সেদিনের ব্লেজারে প্রচুর সেফটিপিন ছিল। ও সেটা খুলতে পারে না আমি জানি। আর ও কারও হেল্প চায় না। সিক্রেট রুমে বসে ওকে সেফটিপিন খুলতে দেখে আমচকাই ওরকম করে ফেলি। বেরিয়ে দেখলাম ভাইরাল।” তবে গোটা বিষয়টা কিন্তু মন্দ লাগেনি নন্দিনীর।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language