Hashtagintro

খানাকুলে ছুরি দিয়ে কুপিয়ে দাদাকে ‘খুন’ ভাইয়ের! বিজেপির গোষ্ঠী কোন্দলের ফল?

বিজেপি কর্মী ভাইয়ের হাতে খুন দাদা! ছুরি দিয়ে কুপিয়ে কুপিয়ে তাঁকে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে প্রবল চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির খানাকুলে। খবর প্রকাশ্যে আসতেই অভিযুক্তের বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। রাতেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতের নাম হেমন্ত রানা। তিনি বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত। তাঁর ভাই মিঠুন ও মনসা রানা বিজেপির সক্রিয় কর্মী। বুধবার রাতে খানাকুলের চুঁয়াডাঙ্গা এলাকা ধরে বাড়ি ফিরছিলেন হেমন্ত। অভিযোগ, সেই সময় তাঁর পথ আটকায় ভাই। এলোপাথারি ছুরি দিয়ে কোপাতে থাকে সে। রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন হেমন্ত। স্থানীয়দের নজরে পড়তেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা হেমন্তকে মৃত বলে ঘোষণা করে। এরপরই ক্ষোভে ফেটে পড়ে উত্তেজিত জনতা। ব্যাপক ভাঙচুর চালানো হয় অভিযুক্তের বাড়িতে। খবর দেওয়া হয় পুলিশে।

কিন্তু কী কারণে ভাইয়ের হাতে দাদা খুন? স্থানীয় বিজেপি নেতৃত্ব তথা মণ্ডলের সহ-সভাপতি বিকাশ মণ্ডলের দাবি গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই খুন। জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই স্থানীয় কার্যালয় কার দখলে থাকবে তা নিয়ে গন্ডগোল চলছিল। এমনকী গত ১৬ নভেম্বর এলাকায় অশান্তি হয়। কয়েকজন বিজেপি কর্মীর বাড়িতেও ভাঙচুর চালানো হয়েছিল। সেই অশান্তির কারনেই পরিকল্পনা করে এই খুন বলে দাবি। যদিও খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ ও আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি প্রশান্ত দিগারের দাবি, পারিবারিক অশান্তির কারণেই এই ঘটনা।

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language