বাঁকুড়ায় আইসিডিএস কেন্দ্রের খাবারে টিকটিকি! সেই খাবার খেয়ে অসুস্থ ১২ শিশু। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ১১জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। একজনকে পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। শনিবার ঘনটায় উত্তেজনা এলাকায়। খাবারে কী করে টিকটিকি পড়ল তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্বাস্থ্যবিধি মানা হয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। সরব হয়েছেন অভিভাবক।
বড়শাল গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত, গঙ্গাজলঘাঁটি ব্লকের ধবনি এলাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে মোট ৫১ জন শিশু খাবার খেয়েছিল। খিচুড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে ১২ শিশু। উদ্বিগ্ন বাবা-মা’রা দ্রুত তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেন বাচ্চারা অসুস্থ হয়ে পড়ল? অভিযোগ ওঠে খাবারে টিকটিকি পড়েছিল। শিশুদের হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসা শুরু হয়। এখন তাদের প্রায় সকলে সুস্থ। গঙ্গাজলঘাঁটি ব্লক স্বাস্থ্য আধিকারিক শর্মিলা দাস চট্টোপাধ্যায় বলেন, “হাসপাতালে ১২ জন শিশুকে নিয়ে আসা হয়েছিল। ১১ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। একজন শিশুকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।”
এই ঘটনার পর খাবারে কীভাবে টিকটিকি পড়ল তা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। আইসিএড কেন্দ্রের পরিষ্কার পরিছন্নতা নিয়েও প্রশ্ন উঠেছে। স্বাস্থ্যবিধি মেনে রান্না হয় কিনা, সেই প্রশ্ন তুলেছেন অভিভাবকরা। অনেকেই আইএসডিএস কেন্দ্রে অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করার অভিযোগ তুলেছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
