Hashtagintro

গড়িয়ায় লিভ ইন সঙ্গীকে খুনের অভিযোগ অস্বীকার প্রেমিকার! ‘ও নিজের মেয়ে নয়’, গোপন তথ্য ফাঁস মায়ের

গড়িয়ায় লিভ-ইন সঙ্গীকে খুনের ঘটনার তদন্তে সামনে এল একের পর এক চাঞ্চল্যকর তথ্য!সঞ্চালিকা বসু তাঁর লিভ-ইন সঙ্গী সার্থক সরকারকে নিয়ে অত্যন্ত পজেসিভ ছিলেন। সার্থক সোশাল মিডিয়ায় অন্য তরুণীদের ফলো করলে, তাঁদের ছবিতে লাইক দিলে ঝামেলা হত! পুলিশের দাবি, সেই ঘটনাকে কেন্দ্র করে তাঁদের মধ্যে অশান্তি চলছিল। সেই কারণে খুন কি না, তা অবশ্য স্পষ্ট নয়। এদিকে সঞ্চালিকা এখনও অপরাধের কথা স্বীকার করেন নি।

তদন্তের স্বার্থে তাঁর দাদু ও দিদাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের বয়ানে মিলেছে বেশ কিছু অসঙ্গতি। আবার জানা গিয়েছে, মৌমিতা বসু সঞ্চালিকার নিজের মা নন। মৌমিতা তাঁকে দত্তক নিয়েছিলেন। এছাড়াও এখনও অনেক বিষয়ে স্পষ্ট উত্তর মেলেনি। সেই উত্তরগুলি মিললে খুনের কারণ স্পষ্ট হবে।

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিত বড়ুয়া। পুলিশ জানতে পেরেছে, সঞ্চালিকার সঙ্গে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সার্থকের। তবে সম্প্রতি তাঁদের সম্পর্কে টানাপোড়েন চলছিল। তদন্তকারীদের দাবি, সঞ্চালিকা অত্যন্ত পজেসিভ ছিলেন। সার্থক সোশ্যাল মিডিয়ায় অন্য কোনও তরুণীকে ফলো করলে কিংবা তাঁদের ছবিতে লাইক দিলেই দু’জনের মধ্যে বচসা বাধত। সেই অশান্তির জন্য খুন কিনা, তা ভাবাচ্ছে তদন্তকারীদের।

ঘটনার দিন ভাড়া ফ্ল্যাট থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় সার্থককে। তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তা স্পষ্ট হবে। এদিকে সঞ্চালিকার মা মৌমিতা বসুর ভূমিকাও খতিয়ে দেখছে পুলিশ। তদন্তকারীদের দাবি, ঘটনার প্রকৃত তথ্য আড়াল করার চেষ্টা করেছিলেন মৌমিতা। সঞ্চালিকা মৌমিতা বসুর নিজের মেয়ে নন, তাঁকে দত্তক নেওয়া হয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ। দত্তক নেওয়ার বিষয়টি এবং তার সঙ্গে সম্পর্কিত তথ্যও যাচাই করছে পুলিশ।

এই খুনের তদন্তে পুলিশের কাছে এখন বেশ কিছু প্রশ্নের উত্তর পাওয়া প্রধান হয়ে দাঁড়িয়েছে। সামান্য সোশাল মিডিয়ায় অন্য তরুণীদের ফলো বা তাঁদের ছবিতে লাইক করা কি খুনের মূল কারণ? নাকি অন্য কোনও কারণ রয়েছে। সঞ্চালিকা জেরাতে অপরাধ স্বীকার করছেন না কেন? তাও তদন্তকারীদের ভাবাচ্ছে। এই গোটা ঘটনায় সঞ্চালিকার মায়ে ভূমিকা ঠিক কী? পুলিশের অনুমান জিজ্ঞাসাবাদে আরও তথ্য উঠে আসতে পারে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language