Hashtagintro

গম্ভীরকে কোচ করতে তৈরি আইপিএলের চার দল, কথা শুরু এক ফ্র্যাঞ্চাইজির সঙ্গে! নাইটরা কী ভাবছে?

গৌতম গম্ভীরের (Gautam Gambhir) অধীনে টি-টোয়েন্টি বিশ্বকাপ, এশিয়া কাপ জিতেছে ভারত। সাদা বলের ক্রিকেটে অনবদ্য পরিসংখ্যান টিম ইন্ডিয়ার। এবার লক্ষ্য ২০২৭-র ওয়ানডে বিশ্বকাপ। তারপরই কি ফের আইপিএলের জগতে ফিরছেন কেকেআরের আইপিএল জয়ী মেন্টর? এক নয়, দুই নয়, অন্তত চারটি দল টাকার থলি নিয়ে হাজির গম্ভীরের কাছে।

২০২৭-র বিশ্বকাপের পর গম্ভীরের সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি শেষ হচ্ছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ২০২৮-র আইপিএলে গম্ভীরকে নিতে রাজি চার ফ্র্যাঞ্চাইজি। জানা গিয়েছে, এর মধ্যে পুরনো দল কেকেআরও আছে। তবে গম্ভীরের প্রতিনিধি ইতিমধ্যে অন্য একটি দলের সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলে রেখেছেন। আর সেই ফ্র্যাঞ্চাইজি হল রাজস্থান রয়্যালস। যারা কি না আরেক বিশ্বজয়ী কোচ রাহুল দ্রাবিড়কেও কোচ করেছিল।

আরও দু’টি দল ২০২৮-র আইপিএলে গম্ভীরকে কোচ ও মেন্টর করতে আগ্রহী। তার মধ্যে একটি দল আইপিএলের অন্যতম সফল। আরেকটি দল এখনও ট্রফির খাতা খোলেনি। তবে ২০২৭-র বিশ্বকাপের পর বিসিসিআই যদি গম্ভীরের সঙ্গে চুক্তিবৃদ্ধি করে, তাহলে এই ফ্র্যাঞ্চাইজিগুলোকে অপেক্ষা করতে হবে।

এর আগে কেকেআরের মেন্টর ছিলেন গম্ভীর। তাঁর আমলে ১০ বছর পর চ্যাম্পিয়ন হয় নাইটরা। লখনউ সুপার জায়ান্টসের মেন্টর থাকাকালীনও সাফল্যের কাছাকাছি এসেছিলেন। অর্থাৎ আইপিএলের দুনিয়ায় মেন্টর গম্ভীরের ট্র্যাক রেকর্ড খুবই ভালো। মাঝে শোনা গিয়েছিল, রাজস্থান রয়্যালস মেন্টরশিপের সঙ্গে মালিকানার কিছু শতাংশ স্বত্বও দেওয়ার প্রস্তাব করেছিল। এবার দেখার ভারতের দায়িত্ব শেষ হওয়ার পর গম্ভীর কী সিদ্ধান্ত নেন?

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language