Hashtagintro

গাইঘাটার ধর্ষণ-খুনে অভিযুক্তের এনকাউন্টারের তদন্তে সিআইডি! ঘটনাস্থলে পাঁচ সদস্যের বিশেষ তদন্তকারী দল

কীভাবে ঘটেছিল গাইঘাটার (Gaighata) সেই পুলিশি এনকাউন্টার? বৃহস্পতিবার দুপুরে পাঁচ সদস্যের সিআইডি প্রতিনিধি দল গাইঘাটার এনকাউন্টারস্থলে পৌঁছে পুলিশকর্মীদের সঙ্গে নিয়ে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ সংগ্রহ করে। সেই ঘটনার পুনর্নির্মাণ করল সিআইডি। এনকাউন্টারের ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ ধরে তদন্ত চালান সিআইডি আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিলেন গাইঘাটা থানার আধিকারিক-সহ জেলার পদস্থ পুলিশ কর্তারা। ঘটনাস্থলের বিভিন্ন দিক খতিয়ে দেখে ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি বোঝার চেষ্টা করেন তদন্তকারীরা।

লক্ষ্মীপুজোর দিন সকালে গাইঘাটায় এক স্কুল ছাত্রীকে নৃশংস অত্যাচার করে খুনের অভিযোগ ওঠে। তদন্তে নেমে প্রহ্লাদ দাস নামে ছাত্রীর এক আত্মীয়কে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার তিন দিন পর তদন্তের স্বার্থে ধৃতকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে যান গাইঘাটা থানার তদন্তকারী আধিকারিকরা। পুলিশের দাবি, পুনর্নির্মাণ শেষে ফেরার পথে প্রস্রাব করার কথা বলে পুলিশের গাড়ি থেকে নামে প্রহ্লাদ। এরপরই পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পাল্টা আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে মৃত্যু হয় ধৃত প্রহ্লাদ দাসের।

প্রহ্লাদ দাসের মা প্রথমে একজন নাগরিক হিসেবে পুলিশের পদক্ষেপকে সঠিক বলে মন্তব্য করলেও পরবর্তীতে এনকাউন্টার নিয়ে প্রশ্ন তোলেন৷ তিনি বলেন ঘটনার আগে যখন আমার বাড়িতে ছেলেকে নিয়ে এসেছিল তখন দড়ি বাধা ছিল, অনেক জন পুলিশ ছিল। তার মধ্যে ও কীভাবে এই ঘটনা ঘটালো? পুলিশ জানিয়েছে, এনকাউন্টারের ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডির হাতে। তদন্তভার গ্রহণ করে এদিন ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করল সিআইডির পাঁচ সদস্যের বিশেষ দল। সূত্রের খবর, কোথায় গুলি চলেছিল, কী ভাবে পালানোর চেষ্টা করেছিলেন অভিযুক্ত, তা বোঝার চেষ্টা করছেন তদন্তকারীরা। তদন্তে কোন কোন তথ্য উঠে আসে, সেদিকেই নজর রয়েছে।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language