Hashtagintro

গোপালপুরের কাছে আছড়ে পড়ল আকভান, সকাল থেকে নাগাড়ে বৃষ্টি বঙ্গে, আরও বাড়বে দুর্যোগ?

ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করল ঘূর্ণিঝড় আকভান। শক্তি হারিয়ে এটি শুক্রবার সকালে স্থলভাগে ঢুকে পড়ল। তীব্র নয় সাধারণ ঘূর্ণিঝড় হিসেবেই ল্যান্ডফল করছে আকভান। এদিন সকালের বুলেটিনে একথা জানিয়েছে আইএমডি। আবহাওয়াবিদরা জানান, ওড়িশার গোপালপুরের কাছে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করেছে আকভান। ৭-৮ ঘণ্টা পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে। 

আকভান ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করায় পুরী-সহ ওড়িশার উপকূল এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। নাগাড়ে বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। শুক্রবার গোটা দিন এই দুর্যোগ চলবে। শনিবার থেকে ধীরে ধীরে কমতে শুরু করবে বৃষ্টির পরিমাণ। আবহাওয়াবিদরা জানিয়েছেন, ল্যান্ডফল প্রক্রিয়া দীর্ঘক্ষণ স্থায়ী হওয়ায় আপাতত ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি চলবে। ঘণ্টায় ৯০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে, আকভানের প্রভাবে উত্তাল সমুদ্র। শুক্রবারও পুরীর সমুদ্র সৈকত বন্ধ রয়েছে। চলছে কড়া নজরদারী, মাইকিং।

আকভানের প্রভাব পড়েছে বঙ্গেও। দক্ষিণের জেলাগুলিতেও চলছে প্রবল বৃষ্টি। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। ঘূর্ণিঝড়ের প্রভাবে শুক্রবার কলকাতা ও শহরতলীতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। গত ২৪ ঘণ্টায় শহরে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। নীচু জায়গায় জল জমার আশঙ্কা রয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে দিঘা ও মন্দারমণিতেও পর্যটকদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রায় ৩ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে ওড়িশা প্রশাসন। এর জন্য হাজার হাজার সেল্টার হোম তৈরি করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে এরকম জায়গায় ৪২৩টি উদ্ধারকারী দল মোতায়েন করা হয়েছে। এর মধ্যে রয়েছে ওড়িশা ডিজাস্টার র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (ওডিআরএএফ) ৬০টি দল, ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) ১৪টি দল এবং ফায়ার অ্যান্ড ইমার্জেন্সি সার্ভিসেসের ১৩১টি দল। এছাড়া কোস্ট গার্ডকেও হেলিকপ্টার, জলযান ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখতে বলা হয়েছে।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language