Hashtagintro

গোর্খা জনমুক্তি মোর্চার প্রতিষ্ঠা দিবস পাহাড়ে, শেষ মুহূর্তে মুখ্যমন্ত্রীর সফর বাতিল!

গোর্খা জনমুক্তি মোর্চার ২০ তম প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষ্যে পাহাড়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেই অনুষ্ঠানে যোগ দিতেই আজ, বুধবার দার্জিলিংয়ে যাওয়ার সম্ভাবনা ছিল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। তবে দার্জিলিং সফর শেষ মুহূর্তে বাতিল হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছর প্রশাসনিক যাত্রা উপলক্ষ্যে গুজরাট যাচ্ছেন শুভেন্দু। সেজন্যই দার্জিলিং সফর বাতিল হয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২৫ বছর প্রশাসনিক যাত্রা উপলক্ষ্যে এদিন কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ওই অনুষ্ঠানে প্রথমে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যও রাখেন শুভেন্দু। এরপর দলের অন্যান্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণও শোনেন। বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মস্থান গুজরাট যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেজন্যই দার্জিলিংয়ের কর্মসূচি বাতিল হতেও পারে। সেই সম্ভাবনার কথাও শোনা গিয়েছিল। পরে জানা যায়, দার্জিলিং সফর বাতিল হয়েছে। 

রাজ্যের পালাবদলে পাহাড়ে বিজেপি ব্যাপক জনসমর্থন পেয়েছে। বিজেপিকে সমর্থন করেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বিমল গুরুং। বিধানসভা নির্বাচনে মাটি আঁকড়ে ভোটের প্রচারেও ছিলেন এই পাহাড়ি নেতা। বিজেপি সরকার তৈরি হওয়ার পর মুখ্যমন্ত্রী পাহাড়ে গিয়েছেন। সেখানে মঞ্চে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে একমঞ্চে দেখা গিয়েছে গুরুংকেও। সম্প্রতি বিশেষ সফরে কলকাতায় এসেছিলেন গোর্খা জনমুক্তি মোর্চার এই নেতা। নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর বৈঠকও হয়েছিল। সেপ্টেম্বর মাসে খ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন মোর্চা সভাপতি বিমল গুরুং এবং সাধারণ সম্পাদক রোশন গিরি। পাহাড়ের রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়ন নিয়ে কথাও হয় বলে খবর। সেসময়ই মোর্চার প্রতিষ্ঠা দিবসে মুখ্যমন্ত্রীকে পাহাড়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানানো হয়েছিল।

পাহাড়ের উন্নয়ন ও জিটিএ নিয়ে বৈঠক হয়েছে উত্তরকন্যায়। সেখানে উপস্থিত ছিলেন স্বয়ং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাহাড়ের স্থায়ী রাজনৈতিক সমাধান হবে। ডবল ইঞ্জিন সরকারের আমলে দার্জিলিং-সহ উত্তরবঙ্গে উন্নয়ন হবে। সেই জোরালো বার্তাও দেওয়া হয়েছে। 

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language