Hashtagintro

গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’, নতুন রেকর্ড ৩০০০ কোটির ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজির! বড় ঘোষণা নির্মাতাদের

বক্স অফিসে বিজয়রথ ছুটিয়ে গগনচুম্বী সাফল্যের পর এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। ‘গ্র্যামি’ নিঃসন্দেহে গোটা বিশ্বের সিনেদুনিয়ার এক সম্মানীয় পুরস্কার। আদিত্য ধর পরিচালিত তথা রণবীর সিং অভিনীত সেই ব্লকবাস্টার ছবিই এবার আন্তর্জাতিক মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবে। টি-সিরিজ এবং বি৬২ স্টুডিওজ-এর তরফেই এই খবর ভাগ করে নেওয়া হয়েছে।

‘ধুরন্ধর ২’-এর পুরো অ্যালবাম ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে জমা দেওয়া হলেও অ্যালবামের নয়টি গান আলাদা আলাদা বিভাগে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে।

প্রযোজনা সংস্থা সূত্রে খবর, ৬৯তম গ্র্যামি অ্যাওয়ার্ডের একাধিক বিভাগে মনোনয়নের জন্য ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর একাধিক সাউন্ডট্র্যাক জমা দেওয়া হয়েছে। সঙ্গীত পরিচালক শাশ্বত সচদেবের সুরে তৈরি এই অ্যালবামের নয়টি গান গ্র্যামির নয়টি বিভাগে পাঠানো হয়েছে। ‘ধুরন্ধর ২’-এর পুরো অ্যালবাম ‘বেস্ট কম্পাইলেশন সাউন্ডট্র্যাক ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে জমা দেওয়া হলেও অ্যালবামের নয়টি গান আলাদা আলাদা বিভাগে মনোনয়নের জন্য পাঠানো হয়েছে। এহেন সুখবর ভাগ করে নিয়েই ভালোবাসায় ভরিয়ে দেওয়ার জন্য দর্শকমহলকে ধন্যবাদ জানিয়েছেন নির্মাতারা। তালিকায় রয়েছে অরিজিৎ সিংয়ের কণ্ঠে ‘ফির সে’। ‘বেস্ট সং রিটেন ফর ভিজ্যুয়াল মিডিয়া’ বিভাগে এই গানটি জমা দেওয়া হয়েছে। অন্যদিকে, বম্বে রকার্স, খান সাব, জ্যাসমিন স্যান্ডলাস, রেবল, টোকেন এবং সুধীর যাদুবংশীদের গাওয়া ‘আরি আরি’ গানটি জায়গা করে নিয়েছে ‘বেস্ট এশিয়ান পপ মিউজিক পারফরম্যান্স’ বিভাগে। পাশাপাশি, ‘জান সে গুজরাতে হ্যায়’ এবং ‘কানহাইয়া’ গান দুটি ‘বেস্ট গ্লোবাল মিউজিক পারফরম্যান্স’ বিভাগে জমা দেওয়া হয়েছে।

Dhurandhar 2 breaks all premiere records with Rupees 52 crore
‘ধুরন্ধর ২’-এর একটি দৃশ্যে রণবীর সিং।

অন্যদিকে জ্যাসমিন স্যান্ডলাস ও সতিন্দর সরতাজের গাওয়া ‘যাইয়ে সাজনা’ গানটি ‘বেস্ট পপ ডুও/গ্রুপ পারফরম্যান্স’ বিভাগে জমা পড়েছে। অন্যান্য গানগুলোর মধ্যে রয়েছে ‘বেস্ট র‍্যাপ পারফরম্যান্স’-এর জন্য ‘ডেস্টিনি – মন আটকিয়া’, ‘বেস্ট ড্যান্স/ইলেকট্রনিক রেকর্ডিং’-এর জন্য ‘ভারি জাভান’ এবং ‘বেস্ট রিমিক্সড রেকর্ডিং’-এর জন্য ‘হাম প্যায়ার করনে ওয়ালে’ গানটি পাঠানো হয়েছে। এবার গ্র্যামির মঞ্চে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’-এর গান কতটা সাড়া ফেলে? তা দেখার অপেক্ষা। তবে বিভিন্ন বিভাগে মনোনয়নের জন্য গান জমা পড়া মানেই চূড়ান্ত মনোনয়ন বা পুরস্কার নিশ্চিত হওয়া নয়। ২০২৭ সালে অনুষ্ঠিত হতে চলেছে গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৯তম আসর। ‘ধুরন্ধর’ অস্ত্রে ভারত সেখানে শিকে ছিঁড়তে পারবে কি না, নজর থাকবে সেদিকে।

২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ এবং ২০২৬ সালের মার্চে রিলিজ করা দ্বিতীয় ভাগ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বিশ্বজুড়ে সম্মিলিতভাবে ৩০১৯.৩৫ কোটি টাকার ব্যবসা করেছে, যা ‘বাহুবলী’ এবং ‘পুষ্পা’ দুটো সিনেমার মোট আয়ের চেয়েও অনেকটা এগিয়ে। উল্লেখ্য, সংশ্লিষ্ট দুই দক্ষিণী সিনেমাও দু’ভাগে মুক্তি পেয়েছিল।

চলতি বছরের মার্চ মাসে দেশজুড়ে মোট ২১ হাজার ৭২৮টি স্ক্রিনে মুক্তি পেয়েছিল ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’। রিলিজের দিনই ভারতে ১০২.৫৫ কোটির ব্যবসা করে বলিউড তো বটেই, এমনকী একাধিক মেগাবাজেট এবং আন্তর্জাতিক আঙিনায় ঝড় তোলা দক্ষিণী সিনেমার রেকর্ড ভেঙে সর্বকালের সেরা ব্যবসা করা হিন্দি ছবির খেতাব জিতে নিয়েছিল রণবীর সিং অভিনীত ছবি। সিনেবাণিজ্য বিশ্লেষক ওয়েবসাইট স্যাকনিক-এর রিপোর্ট রীতিমতো চমকে দেওয়ার মতো তথ্য প্রকাশ্যে নিয়ে এসেছিল। খবর, ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘ধুরন্ধর’ এবং ২০২৬ সালের মার্চে রিলিজ করা দ্বিতীয় ভাগ ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ বিশ্বজুড়ে সম্মিলিতভাবে ৩০১৯.৩৫ কোটি টাকার ব্যবসা করেছে, যা ‘বাহুবলী’ এবং ‘পুষ্পা’ দুটো সিনেমার মোট আয়ের চেয়েও অনেকটা এগিয়ে। উল্লেখ্য, সংশ্লিষ্ট দুই দক্ষিণী সিনেমাও দু’ভাগে মুক্তি পেয়েছিল। আর ‘পুষ্পা’ ও ‘বাহুবলী’র সিক্যুয়েলও প্রথমভাগের মতোই আন্তর্জাতিক আঙিনায় ঝড় তুলেছিল। তবে সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়ে এবার গ্র্যামি পুরস্কারের দৌড়ে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language