ছটপুজোয় পুণ্যার্থীদের সুবিধার্থে যাতে কোনও খামতি না থাকে, সে দিকে নজর রাখতে তৎপর কলকাতা পুরসভা। পালাবদলের পর প্রথম ছট পুজোতেও নয়া চমক। এবার ছটের পুণ্যার্থীদের জন্য কিউআর কোড চালু করা হয়েছে কলকাতা পুরসভার তরফে। মোবাইল ফোন থেকে নির্দিষ্ট কিউআর কোড স্ক্যান করলেও ঘাটের লোকেশন, যাতায়াতের রাস্তা, জরুরি পরিষেবা সংক্রান্ত যাবতীয় বিষয় তথ্য পেয়ে যাবেন পুণ্যার্থীরা।
পুরসভা সূত্রের খবর, কলকাতা পুরসভা ও কেএমডি-এর এলাকা মিলিয়ে মোট ১৬৩ টি ঘাটে ছটপুজোর অনুমতি দেওয়া হয়েছে। তার মধ্যে কলকাতা পুরসভার ১৬টি বরোর অধীনস্থ ১২৪ টি জায়গায় ঘাটের ব্যবস্থা করা হয়েছে। কেএমডিএ এলাকায় ২৪ টি স্থায়ী ও ১৫ টি অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে।
পুরসভা সূত্রের খবর, কলকাতা পুরসভা ও কেএমডি-এর এলাকা মিলিয়ে মোট ১৬৩ টি ঘাটে ছটপুজোর অনুমতি দেওয়া হয়েছে। তার মধ্যে কলকাতা পুরসভার ১৬টি বরোর অধীনস্থ ১২৪ টি জায়গায় ঘাটের ব্যবস্থা করা হয়েছে। গঙ্গার ৩০ টি ঘাট, আদি গঙ্গার ২ টি ঘাট। ৮৬ টি পুকুর ও জলাশয়ে এবং ৬ টি কৃত্রিম জলাশয়ে ছটপুজো দিতে পারবেন পুণ্যার্থীরা। অন্যদিকে কেএমডিএ এলাকায় ২৪ টি স্থায়ী ও ১৫ টি অস্থায়ী ঘাট তৈরি করা হয়েছে। শনিবার কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার বিভিন্ন ঘাট পরিদর্শন করছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারি।
গঙ্গার প্রধান ঘাটগুলি যেখানে ভিড় হওয়ার সম্ভাবনা তুলনায় বেশি, সেখানে চিকিৎসক-সহ অ্যাম্বুল্যান্স ও প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা থাকছে। এছাড়াও ঘাট ও সংলগ্ন এলাকায় বসানো হয়েছে বায়ো টয়লেট। নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখতে ঘাটগুলিতে পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের নজরদারি চলছে। ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ ভিড় নিয়ন্ত্রণে রাখতে লাগাতার চলবে মাইকিং। পাশাপাশি মহিলাদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ চেঞ্জিং রুম।
পুণ্যার্থীদের সুবিধার্থে রবিবার ও সোমবার পুরসভার জল সরবরাহ বিভাগের তরফে ঘাটগুলিতে অতিরিক্ত পানীয় জলের ট্যাঙ্কারের ব্যবস্থা রাখা হবে। পাশাপাশি, গঙ্গার প্রধান ঘাটগুলি যেখানে ভিড় হওয়ার সম্ভাবনা তুলনায় বেশি, সেখানে চিকিৎসক-সহ অ্যাম্বুল্যান্স ও প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা থাকছে। এছাড়াও ঘাট ও সংলগ্ন এলাকায় বসানো হয়েছে বায়ো টয়লেট। নিরাপত্তার খুঁটিনাটি খতিয়ে দেখতে ঘাটগুলিতে পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগের নজরদারি চলছে। ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা সহ ভিড় নিয়ন্ত্রণে রাখতে লাগাতার চলবে মাইকিং। পাশাপাশি মহিলাদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ চেঞ্জিং রুম। সেই সঙ্গে পরিবেশের সুরক্ষা বজায় রাখতেও বদ্ধপরিকর পুরসভা। পুজোর পর পরই জল থেকে ফুল ও পুজোর সামগ্রী সরিয়ে সাফাই কাজ চলবে। সব মিলিয়ে নির্বিঘ্নে ছট উৎসব যাতে পালিত হয়, তা জন্য তৎপর কলকাতা পুরসভা।
