Hashtagintro

চকোলেটের লোভ দেখিয়ে নাবালিকাকে ধর্ষণ! প্রতিবাদ করতে গিয়ে আক্রান্ত মা, গ্রেপ্তার কিশোর

চকোলেটের লোভ দেখিয়ে ৭ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল এক কিশোরের বিরুদ্ধে। শুধু তাই নয়, প্রতিবাদ করতে গেলে নির্যাতিতার মাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠেছে অভিযুক্তের পরিবারের বিরুদ্ধে। এই ঘটনায় বাঁকুড়ার ইন্দাস থানা এলাকায় ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রথমে পলাতক থাকলেও পরে অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনার দিন ওই নাবালিকার মা পুকুরে কাপড় কাচতে গিয়েছিলেন। বাড়িতে একা ছিল ওই নাবালিকা। সেই সুযোগে তাকে চকোলেটের প্রলোভন দিয়ে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় এলাকারই এক কিশোর। সেখানেই তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। মেয়ের চিৎকার শুনে ছুটে যান মা। তাঁকে আসতে দেখেই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত। এরপর মেয়েকে নিয়ে অভিযুক্ত কিশোরের বাড়িতে হাজির হন মা। অভিযোগ, সেখানে অভিযুক্তের পরিবারের সদস্যরা মা ও মেয়ের উপর চড়াও হন। মারধরের পাশাপাশি শ্লীলতাহানিও করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়।

এরপর ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার করা হয় ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত কিশোরকে। নির্যাতিতার মায়ের দাবি, একবার নয়, এর আগেও একাধিকবার চকোলেটের প্রলোভন দেখিয়ে তাঁর মেয়েকে ধর্ষণ করেছে ওই কিশোর। নতুন করে ফের একবার এই অভিযোগে উত্তপ্ত ইন্দাস থানা এলাকা। অভিযুক্ত কিশোরের পাশাপাশি তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধেও কঠোর আইনি পদক্ষেপের দাবি জানিয়েছেন নির্যাতিতার মা। গোটা ঘটনার তদন্ত করছে ইন্দাস থানার পুলিশ।

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language