চাকরির টোপ দিয়ে রাশিয়া নিয়ে যাওয়া হয়েছিল অন্ধ্রপ্রদেশের যুবককে। কথা ছিল, ফল প্যাকিংয়ের কাজ করতে হবে তাঁকে। কিন্তু রাশিয়া পৌঁছনোর পর প্রতারণা করে সেনায় ভর্তি করানো হয় তাঁকে। পাঠানো হয় সম্মুখ সমরে। ইউক্রেন যুদ্ধে মৃত্যুর মুখোমুখি ছেলেকে ফেরাতে কেন্দ্র ও রাজ্য সরকারের দ্বারস্থ হলেন যুবকের মা। তাঁর কাতর আর্জি, ‘দয়া করে আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনুন।’
সংবাদসংস্থা পিটিআইয়ের রিপোর্ট অনুযায়ী, সম্প্রতি জে বংশী নামে এক যুবক ৪ ভারতীয়কে সঙ্গে নিয়ে এক ভিডিও বার্তা দেন। যেখানে তিনি বলেন, তাঁদেরকে রুশ-ইউক্রেন যুদ্ধে সম্মুখসমরে (ফ্রন্টলাইন) পাঠানো হচ্ছে। যেখানে প্রাণহানির সম্ভাবনা অত্যন্ত বেশি। বংশী বলেন, তাঁরা রাশিয়াতে চাকরির জন্য গিয়েছিলেন। এক নেপালি ব্যক্তি তাদের প্রস্তাব দেন, সেনাবাহিনীতে খাবার প্যাকিংয়ের কাজ করতে হবে তাঁদের। বিনিময়ে মোটা টাকা বেতন পাবেন। সেই মতো রাশিয়া যান তাঁরা। সেখানে রুশ ভাষায় লেখা কাগজপত্র না বুঝেই তাতে সই করেন। পরে জানানো হয়, তাঁদের ভারতীয় নাগরিকত্ব বাতিল করে রুশ নাগরিকত্ব দেওয়া হয়েছে।
অন্ধ্রের আইটি মন্ত্রী নারা লোকেশ জানিয়েছেন, ‘আমি আমার দপ্তরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে জরুরি ভিত্তিতে সমন্বয় করে ওই ভারতীয়দের নিরাপদে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করতে বলেছি।’
ভিডিওতে বংশী বলেন, “আমাদের ভারতীয় নাগরিকত্বের কথা জিজ্ঞাসা করায়, বলা হয় আমরা আর ভারতীয় নই। রাশিয়ান হয়ে গিয়েছি। আমরা আমাদের ভারতীয় নাগরিকত্ব ফেরত চাই। শুরুতে বিষয়টি আমাদের জানালেন, কখনই ওই কাগজে আমরা সই করতাম না। হয়তো এটাই আমাদের শেষ বার্তা কারণ আমাদের যুদ্ধক্ষেত্রে সম্মুখসমরে পাঠানো হচ্ছে। যেখান থেকে বেঁচে ফেরার সম্ভাবনা বড়ই কম।” এই ভিডিওবার্তা সামনে এলেই আতঙ্কিত হয়ে পড়েন যুবকের পরিবার। বংশীর মা জে আপ্পালাকোন্ডা ছেলেকে বাঁচাতে সরকারের কাজে কাতর আর্জি জানিয়েছেন।
Heartbreaking to see the plight of our citizens stranded abroad. @OfficeofNL, request your urgent intervention with the concerned authorities to assist them and ensure their safe and speedy return back home. https://t.co/BX2oAiSaCg
— Lokesh Nara (@naralokesh) November 2, 2026
তিনি বলেন, ওকে ফল প্যাকিংয়ের কাজের জন্য রাশিয়া নিয়ে গিয়েছিল। তারপর প্রতারণা করে সেনায় ঢোকানো হয়। কান্নাভেজা গলায় তিনি বলেন, ‘আমার কেউ নেই। একটি ছেলে, একটি মেয়ে, স্বামীর মৃত্যু হয়েছে। আমি শুধু আমার ছেলেকে ফেরত চাই, আর কিছু না।’ তিনি মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, উপ-মুখ্যমন্ত্রী পবন কল্যাণের কাছে ছেলেকে ফেরানোর আর্জি জানিয়েছেন। বিষয়টি নিয়ে সরকারের তরফেও প্রতিক্রিয়া এসেছে। অন্ধ্রের আইটি মন্ত্রী নারা লোকেশ জানিয়েছেন, ‘আমি আমার দপ্তরকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে জরুরি ভিত্তিতে সমন্বয় করে ওই ভারতীয়দের নিরাপদে দ্রুত দেশে ফেরানোর ব্যবস্থা করতে বলেছি।’
Source: Sangbad Pratidin India (Bengali)