Hashtagintro

চোরবাগানে নিহতদের বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী, জরুরি বৈঠক শেষে ‘নিরপক্ষ’ তদন্তের আশ্বাস শুভেন্দুর

চোরবাগান বিপর্যয়ে নিহতদের বাড়ি বাড়ি যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবমী ও দশমীর দিন তাঁদের বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করবেন তিনি। চোরবাগান বিপর্যয় নিয়ে ভবানী ভবনে জরুরি বৈঠক শেষে একথা জানান শুভেন্দু। তিনি জানান, পুজোর মধ্যে দর্শনার্থীদের অসুবিধা না করে যতগুলি বাড়িতে যাওয়া সম্ভব তিনি যাবেন। এর পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্তেরও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ঘটনার তদন্তে গঠিত স্পেশাল ইনভেস্টিগেটিং টিমে থাকছেন না কলকাতা পুলিশ, দমকল ও পুরসভার প্রতিনিধিরা। তাই নিরপেক্ষভাবে তদন্ত সংঘটিত হবে বলে আশ্বস্ত করেন শুভেন্দু। 

ঘটনার দিনই কলকাতা হাই কোর্টের বিচারপতির নেতৃত্বে সিট গঠন করে তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর শুভেন্দু অধিকারী। এদিন জরুরি বৈঠক শেষে তিনি জানান, এই দলে কলকাতা পুলিশ, কলকাতা পুরসভা ও দমকলের কোনও প্রতিনিধি থাকবে না। নিরপেক্ষ তদন্তের স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী।   

চোরবাগান বিপর্যয় নিয়ে ভবানী ভবনে জরুরি বৈঠক ডাকেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যসচিব, এসপি, সিপি-সহ রাজ্যের উচ্চপর্যায়ের পুলিশকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু জানান, ২৫ জনকে বাঁচানো সম্ভব হয়েছে। ময়নাতদন্তের পর দেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হচ্ছে। ম্যাজিস্ট্রেট পদমর্যাদার অফিসাররা এই কাজ করবেন। এরপর মুখ্যমন্ত্রী জানান, ২০ ও ২১ অক্টোবর অর্থাৎ নবমী ও দশমীর দিন নিহতদের বাড়ি যাবেন তিনি। দূরের জেলায় যাওয়ার জন্য হেলিকপ্টার ও কাছাকাছি যেতে গাড়ির ব্যবহার করবেন তিনি।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language