Hashtagintro

চ্যাটজিপিটি ব্যবহারে বিভ্রাট! মহা সমস্যায় ইউজাররা, কী বলছে ওপেনএআই?

ভারতের জনপ্রিয় চ্যাটবটগুলোর মধ্যে অন্যতম চ্যাটজিপিটি। নির্ভুল ছবি তৈরি করা থেকে শুরু করে কোড লেখা, যে কোনও কাজে তুখড় এটি। কিন্তু সোমবার রাত থেকেই ইউজারদের ভোগাচ্ছে ওপেনএআইয়ের এই চ্যাটবট। পরিষেবার নানা সমস্যায় জেরবার নেটিজেনরা। যার মধ্যে রয়েছে লগইন করতে না পারা, অ্যাপ সংক্রান্ত সমস্যা এমনকী কোডেক্স ব্যবহারের ক্ষেত্রে জটিলতাও।

তথ্য অনুযায়ী, সোমবার অর্থাৎ ২ নভেম্বর রাত ১১টা ২২ মিনিটে ওপেনএআই পরিষেবা সংক্রান্ত রিপোর্টের সংখ্যা বেড়ে দাঁড়ায় ৩১৫টিতে। সাধারণ ওই সময়ে রিপোর্টের সংখ্যা থাকে বড়জোর ২২টি। এরপর রাত যত গড়িয়েছে অভিযোগ সংখ্যা ততই বেড়েছে। মধ্যরাতের কাছাকাছি সময়ে তা আরও বেড়ে যায়। ওপেনএআইয়ের পরিষেবাগুলি নিয়ে ওঠা অভিযোগের ৮১ শতাংশই চ্যাটজিপিটি সংক্রান্ত। তবে প্রাপ্ত তথ্য থেকে এটা পরিষ্কার নয় যে, লগইনের সমস্যার ক্ষেত্রে সমস্যাগুলি ঠিক কী ধরনের। অর্থাৎ লগইন করতে ব্যর্থ হওয়া নাকি লোডিংয়ের সমস্যা সেটা জানা যায়নি। আর এটাও পরিষ্কার নয়, রিপোর্টের সংখ্যা বেড়েছে মানেই এই সমস্যা সার্বিক।

গত ২০২২ সালের নভেম্বরে আত্মপ্রকাশ করেছিল চ্যাটজিপিটি। প্রথম থেকেই চমকে দিয়েছিল ওপেনএআই নির্মিত চ্যাটবটটি। কিন্তু কেউ ভাবতে পারেনি এত দ্রুত মানুষের এত কাছে পৌঁছে যাবে সে! গত বছর একটি পরিসংখ্যানে দেখা গিয়েছিল, ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডল, টিকটকের সম্মিলিত ডাউনলোডের তুলনায় বেশি ডাউনলোড হচ্ছে চ্যাটজিপিটি। ওপেনএআই সিইও স্যাম অল্টম্যান এক্স হ্যান্ডলে একটি পোস্ট করে জানিয়ে দেন, এসবই তাঁর সংস্থার ইঞ্জিনিয়ারিং ও কম্পিউট টিমের নিরলস পরিশ্রমের ফল। অনেক ঘামরক্তঅশ্রুর ফসল এই সাফল্য। এবার দেখার, চ্যাটজিপিটির সমস্যায় কী পদক্ষেপ করে কর্তৃপক্ষ। তবে প্রথম থেকেই বিতর্কও ঘনিয়েছে চ্যাটজিপিটিকে ঘিরে। ওয়াকিবহাল মহলের একাংশ বলতে থাকে, অচিরেই এই চ্যাটবট চাকরি কাড়বে বহু মানুষের। বলাই যায়, একটা নেতিবাচক ভাবমূর্তির কারণেই কার্যত ‘খলনায়ক’ হয়ে উঠেছিল ওই চ্যাটবট। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে দ্রুতই যেন মানুষের মনের কাছাকাছি পৌঁছতে শুরু করে।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language