Hashtagintro

ছটপুজোয় বন্ধ বাগবাজারের মায়ের ঘাট, নিরাপত্তার স্বার্থে বড় সিদ্ধান্ত কলকাতা পুলিশের!

ছটপুজোয় পুণ্যার্থীদের নিরাপত্তার স্বার্থে বড় সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ। বন্ধ রাখা হচ্ছে বাগবাজার মায়ের ঘাট। বিকল্প হিসাবে কাশী মিত্র ঘাট ব্যবহার করতে পারবেন পুণ্যার্থীরা। কলকাতা পুলিশের তরফে একথা জানানো হয়েছে। পুণ্যার্থীদের সেই অনুযায়ী পরিকল্পনার করার অনুরোধ করেছে পুলিশ।

চোরবাগান কাণ্ডের পর সতর্ক রয়েছে প্রশাসন। কোনও প্রকার ঝুঁকি নিতে চাইছে না আধিকারিকরা। ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থার পাশাপাশি মহিলাদের জন্য চেঞ্জিং রুম। বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা থেকে নৌকা মোতায়েন রাখা হয়েছে।

১৫ নভেম্বর, রবিবার ছট পুজো। পুজোর জন্য একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে কড়া পদক্ষেপ নিতে পিছুপা হচ্ছে না প্রশাসন। শুক্রবার জানানো হয়েছে, বন্ধ রাখা হবে মায়ের ঘাট। বিকল্প হিসাবে ব্যবহার করা যাবে তার পাশের ঘাটগুলি। পুজো দেওয়া যাবে কাশী মিত্র ঘাটে। পাশাপাশি ছট পুজোর আচার-অনুষ্ঠান পালনের জন্য কুমারটুলি, চাঁপাতলা বা বাগবাজার ঘাটের মতো নিকটবর্তী ঘাটগুলো ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে পুলিশ।

রাজ্যে পালাবদলের পর প্রথম ছট পুজো বঙ্গে। চোরবাগান কাণ্ডের পর সতর্ক রয়েছে প্রশাসন। কোনও প্রকার ঝুঁকি নিতে চাইছে না আধিকারিকরা। ঘাটগুলিতে পর্যাপ্ত আলোর ব্যবস্থার পাশাপাশি মহিলাদের জন্য চেঞ্জিং রুম। বায়ো টয়লেট, পানীয় জলের ব্যবস্থা থেকে নৌকা মোতায়েন রাখা হয়েছে। এবার নিরাপত্তার স্বার্থে মায়ের ঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিল কলকাতা পুলিশ।

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language