Hashtagintro

‘ছেলেরা মানুষ হচ্ছে’, কিইয়ি বধের পর ৩ শব্দের পোস্টে কাদের প্রশংসা গম্ভীরের?

প্রায় হেরে যাওয়া ম্যাচ জয়। নিউজিল্যান্ডের মতো কঠিন সফরে দু’ম্যাচের দু’টিতেই জয়। কিউয়ি সফরের শুরুতে বেশ স্বস্তিতেই রয়েছেন ভারতীয় দলের হেডকোচ গৌতম গম্ভীর। সোশাল মিডিয়ায় ৩ শব্দের পোস্টে দলের ২ তারকার ভূয়সী প্রশংসা করলেন গম্ভীর।

ভারতকে প্রায় হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে দিয়েছেন একজন। তিলক বর্মা নেমেছিলেন যখন, নিউজিল্যান্ডের দেওয়া ১৮১ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ভারতের পাঁচ উইকেট চলে গিয়েছিল। আস্কিং রেট ততক্ষণে চড়চড়িয়ে মগডালে। বারোর আশেপাশে। রান বাকি ছিল একশো প্লাস। কিন্তু কেন তাঁর নাম বহু আগে অল ফর্ম্যাট ক্রিকেটার হিসেবে বোর্ডমহলে সুপারিশ করেছিলেন রোহিত শর্মা, তা এ দিন হাতেগরম বুঝিয়ে দিলেন তিলক। ২৬ বলে অপরাজিত ৫১। ছ’টা বাউন্ডারির সঙ্গে একটা ওভার বাউন্ডারি। স্ট্রাইক রেট ১৯৬.১৫। সংক্ষেপে ভারতের মহাচাপের ম্যাচে এটাই শনিবাসরীয় তিলক বর্মা!

দেখতে গেলে, ভারতকে এ দিন শেষ দিকে বৈতরণী পার করিয়ে দেন দুই হায়দরাবাদি। প্রথম জন তিলক হলে দ্বিতীয় জনের নাম নীতীশ কুমার রেড্ডি। নীতীশ ১৩ বলে অপরাজিত ২৬ থেকে যান। 

এই ২ তারকার ছবি পোস্ট করেই বেশ ইঙ্গিতপূর্ণ বার্তা দিলেন ভারতীয় দলের কোচ। তিনি বলে দিলেন, “ছেলেরা এবার মানুষ হয়ে যাচ্ছে।” আসলে কোচ গম্ভীর বলতে চাইছেন, এতদিন দলের যে সব সদস্যরা শুধু ভালো পারফর্ম করতেন তাঁরা এবার দায়িত্ব নিয়ে শিখছেন। তিলক বর্মা, নমন ধীর, নীতীশ রেড্ডিদের যে তিনি ভরসা করতে পারছেন, সেটাও বুঝিয়ে দিলেন গম্ভীর।

Source: Sangbad Pratidin Sports (Bengali)

Read full article on Sangbad Pratidin Sports (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language