Hashtagintro

ছোটপর্দার ‘তুলসী’র নয়া সাফল্য! সেরা টেলি অভিনেত্রীর পুরস্কার পেলেন স্মৃতি ইরানি

ঘড়ির কাঁটা রাত সাড়ে ১০ ছুঁলেই ঘরে ঘরে শোনা যেত ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি ২’র সেই চেনা সুর। শুধু কি টেলিভিশন? হাতে হাতে মোবাইল অ্যাপেও অনেকে গোগ্রাসে গিলতেন বিরানী পরিবারের হাইভোল্টেজ ড্রামা, দেখতেন তুলসী-মিহিরের সংসারের খুঁটিনাটি। এই ধারাবাহিকের নাম জানেন না, এমন একজনও বোধহয় নেই এদেশে। সেই সাফল্যেরই এবার চূড়ান্ত স্বীকৃতি পেলেন ছোটপর্দার ‘তুলসী’ স্মৃতি ইরানি। চলতি বছর ‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এর বিচারে সেরা টেলি অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হলেন তিনি। এমন সুখবর নিজেই এক্স হ্যান্ডল পোস্টে জানিয়েছেন স্মৃতি ইরানি।

‘দাদাসাহেব ফালকে’র নামে পুরস্কারের মহিমা নতুন করে বলার কিছু নেই। বিনোদন জগতে দেশের সেরা পুরস্কার বলে ধরা হয়। তাদেরই আয়োজনে ২০২৬ সালের ‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’ সংস্থা ছোটপর্দার অগনিত দর্শকের মনোরঞ্জনের জন্য স্মৃতি ইরানিকেই বেছে নিল। ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি’ ধারাবাহিকের জনপ্রিয়তা তো আজকের নয়, দীর্ঘদিনের। বলা যায়, ভারতীয় টেলিদুনিয়াকে নতুন দিগন্ত দেখিয়েছিল একতা কাপুর ও বালাজি টেলিফিল্মসের এই ধারাবাহিক। তা দর্শকমহলে দারুণ আদৃত হওয়ায় বালাজি টেলিফিল্মস পরবর্তী সময়ে একের পর এক ঘরের কাহিনি তুলে ধরে একাধিক সিরিয়ালে। তবে তুলসী বিরানীর জনপ্রিয়তায় কেউ দাগ কাটতে পারেননি।

Smriti-Irani
ছোটপর্দার ‘তুলসী’ স্মৃতি ইরানি। ফাইল ছবি

পরে আবার দর্শকদের দাবি মেনে ২০২৫ সাল থেকে ‘কিঁউ কি সাস ভি কভি বহু থি ২’ সম্প্রচারিত হয়। প্রায় দেড় বছর তা টেলিভিশন ও মোবাইল অ্যাপে দেখা গিয়েছে। অর্থাৎ তুলসী-মিহিরের দ্বিতীয় যাত্রা বলা যেতে পারে। এত বছর ধরে দর্শকদের বিচারে জনপ্রিয়তার এতটা শীর্ষে থেকে এবার সেরার সেরা পুরস্কারটি পেলেন ‘তুলসী’ ওরফে স্মৃতি জুবিন ইরানি। ‘দাদাসাহেব ফালকে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ সেরা টেলি অভিনেত্রীর তকমা পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত তিনি। ধন্যবাদ জানিয়েছেন গোটা প্রোডাকশন টিম, সহকর্মী এবং প্রযোজনা সংস্থাকে। বিশেষ করে ধন্যবাদ জানিয়েছেন প্রযোজক একতা কাপুরকে। তাঁর হাত ধরেই ছোটপর্দায় তাঁর যাত্রা শুরু হয়েছিল এবং সেই কাজই তাঁকে আজ সেরার মুকুট এনে দিল। স্মৃতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিনোদন জগতের সকলে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language