Hashtagintro

জঙ্গলে ইনস্টাগ্রাম লাইভ করে আত্মঘাতী প্রেমিক-প্রেমিকা! মৃত্যু যন্ত্রণা লাইভ দেখল পরিবার

জঙ্গলে বেড়াতে গিয়ে ইনস্টাগ্রাম লাইভ করছিলেন এক তরুণ-তরুণী। তা দেখছিলেন অন্তত ৫৭ জন। দর্শকদের মধ্যে ছিলেন দু’জনের পরিবারের সদস্য এবং আত্মীয়েরাও। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই লাইভ সম্প্রচার ভয়ংকর রূপ ধারণ করে। গলায় গড়ি দিয়ে আত্মঘাতী হন ওই তরুণ-তরুণী।

পুলিশ সূত্রে খবর, গত রবিবার মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুজরাটের সিংওয়াডের হীরাপুর গ্রামের উপকণ্ঠে। ১৬ বছরের এক কিশোরী এবং ২৩ বছরের তরুণ প্রায় ২০ কিলোমিটার পাড়ি দিয়ে দাহোদের নির্জন জঙ্গলঘেরা এলাকায় পৌঁছন। সেখান থেকেই ইনস্টাগ্রামে লাইভ সম্প্রচার শুরু করেন তাঁরা। কিছুক্ষণের মধ্যেই নিজেদের শেষ করে ফেলার কার্যকলাপ শুরু করেন তাঁরা, যা দেখে আতঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা। তড়িঘড়ি তাঁরা পুলিশে খবর দেন।

জানা গিয়েছে, পুলিশ দু’জনকে খুঁজে বের করার জন্য তৎপর হয়। কিন্তু দুর্বল নেটওয়ার্কের কারণে তাঁদের সঠিক অবস্থান শনাক্ত করা জটিল হয়ে পড়ে। ফলে উদ্ধারকাজে বিলম্ব হয়। যতক্ষণে দু’জনের অবস্থান সম্পর্কে ধারাণা পান তদন্তকারীরা, ততক্ষণে মৃত্যু হয়েছে তরুণ-তরুণীর। পুলিশ সূত্রে খবর, দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু তাতে আপত্তি ছিল দুই পরিবারেরই। যার ফলে নিত্যদিনই সমস্যা লেগে থাকত। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এর জেরেই আত্মঘাতী হয়েছেন দু’জন। পুলিশের এক পদস্থ কর্তা করণ পান্না বলেন, “তদন্ত চলছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে, তাঁরা নিজ ইচ্ছাতেই আত্মঘাতী হয়েছেন। পরিবারের তরফে দু’জনের উপরই চাপ আসছিল।”

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language