সোমবারই অমিতাভ বচ্চন এবং অভিষেক বচ্চনকে খুনের হুমকি দিয়েছে খলিস্তানপন্থী গ্যাংস্টার গোল্ডি ধিলোঁ। এক হুমকিবার্তায় স্পষ্ট জানানো হয়েছে, “যতই গ্রেপ্তার করুন, যতই নিরাপত্তা বাড়ান কিংবা বুলেটপ্রুফ কাঁচের আড়ালে থাকুন, গুলি আপনাদের উপর চলবেই। মুম্বইয়ে আমাদের ২০০ লোক তৈরি…!” এবার খলিস্তানপন্থী জঙ্গিগোষ্ঠী ‘শিখস ফর জাস্টিস’ ওরফে এসজেএফ-এর তরফে অমিতাভের বাংলো জলসার বাইরে চড়াও হওয়ার ডাক দেওয়া হল। শুধু তাই নয়, জমায়েত করে সেখানে প্রতিবাদী সুর চড়ালেই মিলবে ১১ লক্ষ টাকা, দেওয়া হল এমন প্রস্তাবও।
সোশাল মিডিয়ায় এক রহস্যময় পোস্টে তার বার্তা, ‘বেঁচে গেলেন, নাকি ফেঁসে গেলেন?’ এপ্রসঙ্গে উল্লেখ্য, লাগাতার হামলার হুমকির মাঝে সম্প্রতি এক পোস্টে অমিতাভ লিখেছিলেন, ‘বেঁচে গেলাম।’
সংশ্লিষ্ট নিষিদ্ধ গোষ্ঠীর মাথা গুরপতবন্ত সিং পান্নুন এবার সরাসরি অমিতাভের উপর হামলার হুমকি ছুড়েছে। সোশাল মিডিয়ায় এক রহস্যময় পোস্টে তার বার্তা, ‘বেঁচে গেলেন, নাকি ফেঁসে গেলেন?’ এপ্রসঙ্গে উল্লেখ্য, লাগাতার হামলার হুমকির মাঝে সম্প্রতি এক পোস্টে অমিতাভ লিখেছিলেন, ‘বেঁচে গেলাম।’ অনুমান, সেই পোস্টের প্রেক্ষিতেই পান্নুনের এহেন হুঁশিয়ারি। ১৯৮৪ সালের দাঙ্গার কথা মনে করিয়ে বচ্চনের বাসভবন ‘জলসা’র সামনে খলিস্তানি প্রতিবাদ কর্মসূচীর জন্য মুম্বইয়ের শিখ সম্প্রদায়কে জমায়েতের ডাক দিয়েছেন তিনি। যে আয়োজনের জন্য ১১ লক্ষ টাকা খরচ করতেও তিনি প্রস্তুত বলে জানিয়েছেন।

সোমসন্ধেয় আরেক খলিস্তানি নেতা গোল্ডি সোশাল মিডিয়ায় এক বিস্ফোরক পোস্ট করে বিগ বি’কে খুনের হুমকি দিয়েছিল। যেখানে উল্লেখ, “বিকাশ ঠাকুর ও দীপক সিংয়ের গ্রেপ্তারে আমাদের প্ল্যানে কোনও বদল ঘটেনি। মুম্বইতে আমার টিমের প্রায় ২০০ সদস্য সক্রিয় রয়েছে এইমুহূর্তে এবং ওরা সকলেই প্রস্তুত। তাই অমিতাভ-অভিষেক যতই বুলেটপ্রুফ কেবিন তৈরি করুক না কেন, ওদের গুলি করা হবেই। বিশ্বের যেখানেই থাকুক না কেন, যারা শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে মন্তব্য করবে, তাদের জবাবদিহি করতেই হবে। আর যারা শিখ দাঙ্গায় উসকানি দিয়েছিল তাদের কোনও ক্ষমা নেই।” কোন প্রেক্ষিতে অমিতাভকে এহেন হুমকিবার্তা?
এক বিবৃতিতে এসএফজে সংগঠনের প্রধান বলেছিলেন, “অমিতাভের এই মন্তব্যের জন্যে সেসময়ে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল ভারতে।…”
আসলে দীর্ঘদিন ধরেই খলিস্তানপন্থী এসএফজে গোষ্ঠীর নিশানায় অমিতাভ বচ্চন। এপ্রসঙ্গে তারা টেনে এনেছে আটের দশকের শিখ গণহত্যার প্রসঙ্গ। যেসময়ে দিল্লির মসনদে ছিল কংগ্রেস। আর রাজীব গান্ধীর বন্ধু হিসেবে হাত শিবিরের সঙ্গে বচ্চনের ঘনিষ্ঠতার কথা কারোরই অজানা নয়। একসময়ে কংগ্রেসের টিকিটেই অমিতাভ লোকসভা ভোটে জিতে সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছিলেন। যদিও বছর তিনেক বাদে রাজনীতির মোহভঙ্গ হয় অমিতাভের। তবে সেসময়ে ‘রক্তের বদলে রক্ত’ রব তুলেছিলেন খোদ বিগ বি। সেই অতীত প্রসঙ্গ টেনেই অমিতাভ বচ্চনকে সতর্ক করেছিল সংশ্লিষ্ট সন্ত্রাসবাদী গোষ্ঠী। এক বিবৃতিতে এসএফজে সংগঠনের প্রধান বলেছিলেন, “অমিতাভের এই মন্তব্যের জন্যে সেসময়ে ৩০ হাজার শিখের মৃত্যু হয়েছিল ভারতে। গণহত্যায় প্ররোচনা দিয়েছিলেন খোদ বচ্চন।” যার জেরে বিগ বি’র পা ছুঁয়ে প্রণাম করায় দিলজিৎ দোসাঞ্ঝকেও খলিস্থানিদের হুমকির মুখে পড়তে হয়েছিল।
