ভারতের বাজারে পথচলার ১০ বছর পূর্ণ করেছে জিও। গ্রাহকদের জন্য ‘হ্যাপি নিউ ইয়ার ২.০’ প্ল্যান আনল সংস্থা। নয়া এই রিচার্জ প্ল্যানে ৪জি এবং ৫জি গ্রাহকরা উপকৃত হবেন।
সংস্থার তরফে জানানো হয়েছে, এবার ৩৯৯ টাকা রিচার্জে ২৮ দিন আনলিমিটেড ৪জি এবং ৫জি ডেটা পাওয়া যাবে। তার সঙ্গে আনলিমিটেড কলিং পরিষেবা।
- এই রিচার্জটির সঙ্গে ৪ হাজার টাকায় ১ বছরের জন্য ক্যানভা প্রো সাবস্ক্রিপশন পাওয়া যেতে পারে।
- জিও হটস্টার মোবাইল এবং জিও টিভির মাধ্যমে হলিউড অ্যান্ড ফ্যান কোড সাবস্ক্রিপশন।
- জিওগেমস মোবাইল সাবস্ক্রিপশন।
- জিও এআই ক্লাউডের মাধ্যমে বিনামূল্যে ৫০ জিবি ক্লাউড স্টোরেজ।
- জাস্ট ডায়াল লাইট, হাইপারলোকাল কুপনস এবং ডিজিটাল ডায়েরি।
এছাড়া ৩ হাজার ৯৯৯ টাকা রিচার্জে বছরভর আনলিমিটেড ৪জি এবং ৫জি ডেটা পাওয়া যাবে। তার সঙ্গে রয়েছে আনলিমিটেড কলিং পরিষেবা।
- এই রিচার্জটির সঙ্গে ১ হাজার ৫৯০ টাকা দিলে ১২ মাস ক্যানভা প্রো লাইট সাবস্ক্রিপশন।
- জিও হটস্টার মোবাইল, হলিউড, জিও টিভির মাধ্যমে ফ্যানকোড সাবস্ক্রিপশন।
- জিও এআই ক্লাউডে ৫০ জিবি বিনামূল্য়ে স্টোরেজের সুবিধা।
ট্রুলি আনলিমিটেড ৫জি অ্যাড অনস:
১৫ টাকা রিচার্জে ১দিন এবং ২৫ টাকায় ২দিন আনলিমিটেড ইন্টারনেট পরিষেবা।
আনলিমিটেড নাইট ডেটা (৪জি/ ৫জি) প্যাক:
রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত মাত্র ৫০ টাকা রিচার্জে আনলিমিটেড ৪জি/ ৫জি ইন্টারনেট পরিষেবা। ২৮ দিন এই রিচার্জের পরিষেবা পাওয়া যাবে।