ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ। টানা ভারী বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জেলায় ফসলের ক্ষতি হয়েছে। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন রাজ্য সরকার।বৃষ্টির জেরে কোন জেলায় কত ফসলের ক্ষতি হয়েছে, তা জানতে সমস্ত জেলাশাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে নবান্ন। কোন এলাকায় কত জমির ফসল নষ্ট হয়েছে, কোন ফসলের ক্ষতি বেশি এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ কত, সেই তথ্য দ্রুত সংগ্রহ করতে নির্দেশ দেওয়া হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকদের কাছ থেকেও সরাসরি তথ্য সংগ্রহের ব্যবস্থা করেছে রাজ্য সরকার। কৃষকদের ফসলের ক্ষয়ক্ষতির বিবরণ জানানোর পরামর্শ দেওয়া হয়েছে। তার জন্য নবান্নের তরফে একটি একটি হেল্পলাইন নম্বরও চালু করা হয়েছে। ১৪৪৪৭ নম্বরে ফোন করে কৃষকরা যাবতীয় তথ্য জানাতে পারবেন। কৃষকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। কৃষি দপ্তর সূত্রে খবর, আবহাওয়ার উন্নতি হলেই ফসলের ক্ষয়ক্ষতি সমীক্ষা শুরু হবে। কোথায় কতটা জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, কোন কোন ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এবং কৃষকদের আর্থিক ক্ষতির পরিমাণ—এসব তথ্য সংগ্রহ করে দ্রুত রাজ্য সরকারের কাছে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সমীক্ষায় ক্ষতিগ্রস্ত জমির পরিমাণ, ফসলের ধরন এবং কৃষকদের আর্থিক ক্ষতির হিসাব সংগ্রহ করা হবে। দ্রুত সেই রিপোর্ট রাজ্য সরকারের কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে কৃষকদের ক্ষতির পরিমাণ বুঝে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে নবান্ন। তাই জেলা প্রশাসনকে দ্রুত তথ্য সংগ্রহের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
