Hashtagintro

‘জাতপাতবাদী, উগ্র পুরুষতান্ত্রিক’, এবার ‘অর্ধনারীশ্বরে’র ছবি পোস্ট রাহুলের, তোপ বিজেপি-আরএসএসকে  

ক’দিন আগে মা সোনিয়া গান্ধীর স্মৃতিকথামূলক গ্রন্থের (বিলঙ্গিং:এ জার্নি অফ লাভ) আনুষ্ঠানিক উন্মোচনে বাবা-মায়ের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে মন্তব্য করায় গেরুয়া শিবিরের সমালোচনায় বিদ্ধ হন রাহুল গান্ধী। পালটা এলিফ্যান্টা গুহার ‘অর্ধনারীশ্বর’ ভাস্কর্যের একটি ছবি সমাজমাধ্যমে পোস্ট করে বিজেপি-আরএসএসকে ‘লোভী, জাতপাতবাদী ও উগ্র পুরুষতান্ত্রিক’ বলে বিঁধলেন কংগ্রেস নেতা।

এলিফ্যান্টা গুহার বিখ্যাত ‘অর্ধনারীশ্বর’ ভাস্কর্যে ভগবান শিব ও দেবী পার্বতীকে একটি অভিন্ন রূপে ফুটিয়ে তোলা হয়েছে। সেই ছবি পোস্ট করে এক্স হ্যান্ডেলে রাহুল লিখেছেন, “ভারতীয় আধ্যাত্মিক এবং ধর্মীয় ঐতিহ্যের গভীরে আমি যতই প্রবেশ করছি, বিষয়টি ততই স্পষ্ট হচ্ছে।” এইসঙ্গে তাঁর দাবি, ভারতের এই আধ্যাত্মিক ঐতিহ্য সম্পর্কে বিজেপি ও আরএসএস-এর ‘কোনও ধারণাই নেই’।

গত মঙ্গলবার আরও এক পোস্টে দ্বাদশ শতাব্দীর একটি মন্দিরের ভাস্কর্যের ছবি তুলে ধরেন কংগ্রেস নেতা, যেখানে ভগবান শিবের কোলে দেবী পার্বতীকে বসে থাকতে দেখা গিয়েছিল। সেই পোস্টে তিনি লেখেন, ভয়, রাগ এবং ঘৃণা বিজেপি ও আরএসএস সমর্থকদের হৃদয়ে এমন এক জটিল জাল বুনে দিয়েছে, যা তাঁদের ভালোবাসা প্রকাশ করতে বাধা দেয়। আরও লেখেন, “প্রকৃতি হিন্দু হিসাবে এই জাল থেকে তাঁদের মুক্ত করা আমার কর্তব্য, যাতে তাঁরাও জীবনে ভালোবাসা ও আপনজনদের সান্নিধ্যের অপূর্ব সৌন্দর্য এবং আনন্দ অনুভব করতে পারেন। সত্যম শিবম সুন্দরম।”

বলা বাহুল্যের রাহুলের এই পোস্টের নেপথ্যে মায়ের বইপ্রকাশ অনুষ্ঠানে মা-বাবার সম্পর্ক নিয়ে তাঁর মন্তব্য। যা নিয়ে সমালোচনা করে বিজেপি। বাবা রাজীব গান্ধী এবং মা সনিয়া গান্ধীর সম্পর্কের গভীরতার স্মৃতিচারণ করতে গিয়ে রাহুল বলেছিলেন, খাওয়ার সময় “বাবার কোলে মা বসে থাকতেন।” ছোটবেলায় তিনি এটিকে অত্যন্ত স্বাভাবিক বিষয় বলেই মনে করতেন। বন্ধুদের বাড়িতে গিয়ে তাঁদের মা-বাবাকে এভাবে বসতে না দেখে অবাক হয়ে বন্ধুদের প্রশ্নও করতেন। এর পাশাপাশি ঠাকুমা ইন্দিরা গান্ধী এবং বাবা রাজীব গান্ধীর হত্যাকাণ্ড কীভাবে তাঁদের সাজানো সংসারে ঝড় তুলেছিল, সেই বেদনার স্মৃতিচারণ করেন রাহুল।

এরপরই মা-বাবা সম্পর্কিত রাহুলের মন্তব্যের অংশটুকু নিয়ে কটাক্ষ শুরু করে গেরুয়া শিবিরের একাংশ। তাঁদের অন্যতম অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা। রাহুলকে নিশানা করে তিনি বলেন, ‘প্রোডাক্ট’ লঞ্চ বা রিলঞ্চ করার অযোগ্য হয়ে পড়েছে।” অসমের মুখ্যমন্ত্রী ব্যঙ্গাত্বক মন্তব্যে দাবি করেন, বেফাঁস মন্তব্য করে সোনিয়া গান্ধীকে অস্বস্তিতে ফেলেছেন রাহুল। এরই পালটা একাধিক পোস্টে ভারতীয় গেরুয়া শিবিরকে বিঁধছেন বিরোধী দলনেতা।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language