Hashtagintro

জাতীয় স্তরে গুরুত্ব বাড়ল বাংলার, ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে ২ সদস্য

বিজেপির জাতীয় স্তরে গুরুত্ব বাড়ল বাংলার। রাজ্য থেকে ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটিতে জায়গা পেলেন দু’জন। আজ, শনিবার নয়া কমিটি ঘোষণা করা হয় বিজেপির তরফে। সেখানে বাংলা থেকে জায়গা পেয়েছেন অজিত দাস এবং মীনাক্ষী কর্মকার। অজিত এর আগে ওবিসি মোর্চার রাজ্য সভাপতির দায়িত্ব সামলেছেন। এবার তাঁর কাঁধে আরও বড় দায়িত্ব। জানা গিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নির্দেশেই ওবিসি মোর্চার শীর্ষ কমিটিতে বাংলার দুজনকে নেওয়া হয়েছে।

এদিনই বিজেপিতে যোগ দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ২২ গজে তাঁর ঘূর্ণিতে মুগ্ধ ছিল ভারত-সহ বিশ্ব। বিশ্ব ক্রিকেটে তাবড় তাবড় ব্যাটারদের উইকেট ছিটকে গিয়েছে তাঁর লেগ স্পিনে। ক্রিকেট অধ্যায় পেরিয়ে এবার রাজনীতিতে প্রবেশ।

দীর্ঘ ১৫ বছর পর বাংলার মসনদে বদল এসেছে। দীর্ঘ লড়াইয়ের পর বাংলার মসনদে এখন বিজেপির সরকার। কার্যত ক্ষমতার এহেন রদবদলের পরে কেন্দ্রীয় বিজেপিতে রাজ্যের নেতাদের গুরুত্ব বাড়ছে, যা এহেন সিদ্ধান্তেই স্পষ্ট। এদিকে এদিনই বিজেপিতে যোগ দিয়েছেন যুজবেন্দ্র চাহাল। ২২ গজে তাঁর ঘূর্ণিতে মুগ্ধ ছিল ভারত-সহ বিশ্ব। বিশ্ব ক্রিকেটে তাবড় তাবড় ব্যাটারদের উইকেট ছিটকে গিয়েছে তাঁর লেগ স্পিনে। ক্রিকেট অধ্যায় পেরিয়ে এবার রাজনীতিতে প্রবেশ। দলের ওবিসি মোর্চার জাতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য তালিকা প্রকাশ করেছে বিজেপি। সেখানেই দেখা গেল চাহালের নাম। বিশেষ আমন্ত্রিত সদস্য করা হয়েছে তাঁকে।

কিছুদিন আগেই বিজেপির ওবিসি মোর্চার জাতীয় সভাপতি তথা রাজ্যসভার সাংসদ অমর পাল মৌর্যর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন যুজবেন্দ্র চাহাল। এর পর থেকেই তাঁর বিজেপি যোগের জল্পনা তৈরি হয়েছিল। অবশেষে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন ভারতের এই লেগ স্পিনার। বিজেপি সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের নির্দেশে শনিবার ওবিসি মোর্চার নতুন জাতীয় কমিটি ঘোষণা করা হয়েছে। সেখানে ৩৭ জন সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। এর মধ্যে রয়েছেন ৭জন জাতীয় সহ-সভাপতি, ৩জন জাতীয় সাধারণ সম্পাদক ও ৭জন জাতীয় সম্পাদক। এই তালিকাতেই বিশেষ আমন্ত্রিত সদস্য হিসেবে রয়েছে চাহালের নাম। উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড-সহ পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নতুন কমিটি গঠন তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। 

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language