Hashtagintro

জামাইবাবুর যৌনাঙ্গে কামড় শ্যালিকার! পড়ল ৫৫টি সেলাই, উত্তরপ্রদেশে রক্তারক্তি কাণ্ড

ছেলেকে শাসন করা নিয়ে বচসা শুরু। পরিস্থিতি এতটাই চরমে উঠল যে জামাইবাবুর গোপনাঙ্গে কামড় বসালেন শ্যালিকা! রক্তারক্তি কাণ্ড ঘিরে পড়ল ৫৫টি সেলাই! ভয়ানক কাণ্ডটি ঘটেছে উত্তরপ্রদেশে। ইতিমধ্যেই পুলিশে অভিযোগ দায়ের হয়েছে। শুরু হয়েছে ঘটনার তদন্ত।

এমন ভয়ংকর ঘটনা ঘটল কী করে? জানা গিয়েছে আক্রান্ত ব্যক্তির নাম রজনীশ। তাঁর স্ত্রী সুমনের বোন গায়ত্রীর ছেলে এসেছিল বাড়িতে। সেখানে কিছু কারণে গায়ত্রীর ছেলেকে মারধর করেন রজনীশ। তারপরই সমস্যার সূত্রপাত। বাড়ি ফিরে রজনীশের মারধর করার ঘটনাটি গায়ত্রীকে জানায় তাঁর ছেলে। সঙ্গে সঙ্গে গায়ত্রী ছুটে যান রজনীশের বাড়িতে। দু’জনের মধ্যে শুরু হয় তুমুল বচসা। ধীরে ধীরে উত্তেজনা আরও বাড়তে থাকে।

প্রত্যক্ষদর্শীদের কথায়, বচসা চলাকালীন রেগে গিয়ে নিজের পোশাক খুলে ফেলেছিলেন রজনীশ। পালটা তাঁর গোপনাঙ্গে কামড় বসান গায়ত্রী। ভয়ংকরভাবে জখম হন রজনীশ। তাঁকে কোনওক্রমে নিয়ে যাওয়া হয় স্থানীয় স্থাস্থ্যকেন্দ্রে। রজনীশের বাবা জানিয়েছেন, আঘাত এতটাই গুরুতর ছিল যে সঙ্গে সঙ্গে হাসপাতালে রেফার করে দেওয়া হয়। কানপুরের হ্যালেট হাসপাতালে নিয়ে যাওয়া হয় রজনীশকে। সেখানে ৫৫টি সেলাই দিয়েছেন চিকিৎসকরা। তবে এতগুলি সেলাই স্রেফ গোপনাঙ্গে নাকি গোটা দেহে, তা স্পষ্ট নয়।

ইতিমধ্যেই বোন গায়ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানিয়েছেন রজনীশের স্ত্রী সুমন। উল্লেখ্য, গায়ত্রীর স্বামী আবার রজনীশেরই ভাই। তাঁর বিরুদ্ধেও দায়ের হয়েছে অভিযোগ। পুলিশের তরফ বলা হয়েছে, আপাতত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এখনও পর্যন্ত কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও পুলিশের কথায়, তদন্তের উপর ভিত্তি করে আগামী দিনে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language