ভারতীয় তরুণের সঙ্গে প্রেম, বিয়ের পর স্বদেশ ছেড়ে সংসার করতে এসেছিলেন ভারতে। তার জন্য কম আত্মত্যাগ করতে হয়নি তাঁকে। একের পর এক নতুন অভ্যাসও করে নিতে হয়েছে। মনে হতে পারে সেসব নেহাৎই তুচ্ছ, কিন্তু বাস্তব তেমনটা নয়। কীভাবে ভারতীয় পরিবেশ, গান্ধী পরিবারে মানিয়ে নিলেন? নিজের আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’ নামের বইতে সেসব প্রকাশ করেছেন সোনিয়া গান্ধী (Sonia Gandhi)। নিজের দেশ ইটালি ছেড়ে দিল্লিতে ক্ষমতার কেন্দ্রে থাকা পরিবারে এসে কীভাবে মিশে গেলেন তিনি, তা পড়তে পড়তে বেশ আকর্ষণ তৈরি হয়। বইতে নিজের খাদ্যাভ্যাসের কথা লিখতে গিয়ে সোনিয়া জানালেন, ইটালিয়ান খাবার ছেড়ে ভারতীয় হতে রোজ তাঁর পাতে থাকত অড়হর ডাল। এও প্রকাশ্যে এনেছেন, রাজীব গান্ধীর সঙ্গে কোন ভারতীয় পদের স্বাদ নিতে গিয়ে জিভ জ্বলে গিয়েছিল তাঁর।
আত্মজীবনীতে সোনিয়া আরও লিখেছেন, রাজীব গান্ধীর সঙ্গে তিনি প্রথমবার ভারতীয় খাবার হিসেবে খেয়েছিলেন তন্দুরি চিকেন। সেই অভিজ্ঞতা ভয়াবহ! ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর লেখা অনুযায়ী, ‘‘গাঢ় লাল ও ঝাল। জিভ যেন জ্বলে যাচ্ছিল!” সোনিয়ার আত্মজীবনী অনুযায়ী, গান্ধী পরিবারের ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করতেন। মূলত উত্তর ভারতীয় পদ খাওয়া হতো। ভাত, সবজি, মাছ অথবা মাংস থাকত পাতে। সেইসঙ্গে ভারতীয় স্বাদে জিভকে অভ্যস্ত করতে রোজ তাঁর পাতে থাকত অড়হর ডাল।
ইটালি থেকে ভারত। যাত্রাপথ কম নয়। শুধু তো দূরত্বের কথা ধরলেই হবে না। সম্পূর্ণ আলাদা জগত, আলাদা অভ্যাস, আলাদা পরিবেশ। বিয়ের পর শ্বশুরবাড়ির যে আলাদা পরিবেশে মেয়েরা এসে পড়ে, ধীরে ধীরে মানিয়ে নেয়, সোনিয়া গান্ধীর ক্ষেত্রে সেই কাজটাই ছিল অনেক কঠিন। ছাড়তে হয়েছিল নিজের ছোটবেলাকারা সমস্ত অভ্যাস। ভারতীয় সংস্কৃতির সঙ্গে খাপ খাইয়ে নিতে হয়েছিল। সেসব কথা তিনি নিজের আত্মজীবনী ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এ প্রকাশ করেছেন। লিখেছেন, কীভাবে অনভ্যাসকে অভ্যাসে পরিণত করেছিলেন। বইতে সোনিয়া লিখেছেন, ভারতীয় খাবারদাবার একদম ভালো লাগত না। কিন্তু সেই ভালো না লাগাই আস্তে আস্তে বদলে গিয়েছে ভালো লাগায়।

আত্মজীবনীতে সোনিয়া আরও লিখেছেন, রাজীব গান্ধীর সঙ্গে তিনি প্রথমবার ভারতীয় খাবার হিসেবে খেয়েছিলেন তন্দুরি চিকেন। সেই অভিজ্ঞতা ভয়াবহ! ‘বিলংগিং: আ জার্নি অফ লাভ’-এর লেখা অনুযায়ী, ‘‘গাঢ় লাল ও ঝাল। জিভ যেন জ্বলে যাচ্ছিল!” সোনিয়ার আত্মজীবনী অনুযায়ী, গান্ধী পরিবারের ডাইনিং টেবিলে সবাই একসঙ্গে খাওয়াদাওয়া করতেন। মূলত উত্তর ভারতীয় পদ খাওয়া হতো। ভাত, সবজি, মাছ অথবা মাংস থাকত পাতে। সেইসঙ্গে ভারতীয় স্বাদে জিভকে অভ্যস্ত করতে রোজ তাঁর পাতে থাকত অড়হর ডাল। বইয়ের এই অংশে গান্ধী পরিবারের খাওয়াদাওয়ার একটি ছবিও দেওয়া হয়েছে, যাতে দেখা যাচ্ছে, এক টেবিলে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, পুত্র ও পুত্রবধূ রাজীব ও সোনিয়া এবং ইন্দিরার কনিষ্ঠ পুত্র সঞ্জয় গান্ধী – সকলে একসঙ্গে ভোজ সারছেন।
Source: Sangbad Pratidin India (Bengali)
