Hashtagintro

ঝাড়খণ্ডে নাবালিকাকে ‘ধর্ষণ’ কংগ্রেস বিধায়কের! পড়াশোনার ‘টোপ’ দিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলেন স্ত্রী

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ ঝাড়খণ্ডের কংগ্রেস বিধায়ক ভূষণ বরার বিরুদ্ধে। সিমডেগায় তাঁর বাসভবনে কিশোরীর বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, বিষয়টি কাউকে জানালে, প্রাণ নাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে দাবি নির্যাতিতার। তার অভিযোগ অনুযায়ী, বিধায়কের স্ত্রী ও আরও এক মহিলা তাকে স্কুলে ভর্তির টোপ দিয়ে বিধায়কের বাড়ি নিয়ে যায়। তাঁদের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে। ঘটনায় উত্তাল ঝাড়খণ্ডের রাজনীতি। বিক্ষোভ দেখাচ্ছে বিজেপি। বিজেপির মহিলা মোর্চার সভাপতি সীমা সিং জানিয়েছেন, “আদালতে বিধায়কের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে, তাঁর ফাঁসির সাজা হওয়া উচিত।”

নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, বিধায়কের স্ত্রী ও তাঁর বোন তাকে বিধায়কের বাড়িতে নিয়ে যান। প্রতিশ্রুতি দেন স্কুলে ভর্তি কারানো হবে। কিন্তু তাকে বিধায়কের বাড়িতে পরিচারিকার কাজে নিযুক্ত করা হয় বলে দাবি। ৫ আগস্ট তাকে ধর্ষণ করে বিধায়ক। নির্যাতনের অভিযোগ পাওয়ার পরই নাবালিকার শারীরিক পরীক্ষা করা হয়। বিধায়কের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। জেলার ডিএসপি নীরজ কুমার বলেন, “বিধায়কের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছে নির্যাতিতা। তার দাবি, ৫ আগস্ট তাকে ধর্ষণ করা হয়েছে। বিধায়কের স্ত্রী ও তাঁর বোন তাকে বিধায়কের বাড়িতে নিয়ে গিয়েছিল বলে দাবি।” পুলিশ তদন্ত শুরু করেছে।এই ঘটনায় স্বাভাবিকভাবেই রাজনীতির রং লেগেছে। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা ও কংগ্রেসের জোট সরকারকে আক্রমণ করেছে বিজেপি। তাদের দাবি, অন্য রাজ্যে নারী অধিকার ও নিরাপত্তার বিষয়ে সরব হলেও, ঝাড়খণ্ডের ক্ষেত্রে এই দলগুলো এই বিষয়ে নীরব।

এদিকে মেয়েটি তাঁর বাড়িতে কাজ করত এই কথা স্বীকার করে বিধায়ক ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন। এর পিছনে বিরোধী ও কংগ্রেস থেকে বহিষ্কৃত কংগ্রেসিদের ষড়যন্ত্র দেখছেন বিধায়ক। তাঁর দাবি, “মেয়েটি জুলাই মাসে আমার বাড়ি থেকে চলে যায়। চারমাস পর অভিযোগ তুলছে। যদি ওর সঙ্গে খারাপ কিছু হয়ে থাকত, তাহলে এত দিন পরে অভিযোগ কেন? সে তার পরিবারের লোককে জানত পারত। সেই সুযোগ ছিল। আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারত। এতদিন পর অভিযোগ করছে। আমাকে ফাঁসানোর চেষ্টা চলছে।”

Source: Sangbad Pratidin India (Bengali)

Read full article on Sangbad Pratidin India (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language