Hashtagintro

টাকার বিনিময়ে ‘দেশু ৭’-এর ‘নেগেটিভ’ রিভিউয়ের ছক! ট্রেলার মুক্তির আগেই বিস্ফোরক দেব

আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ১৬ অক্টোবর মুক্তি পাচ্ছে ‘দেশু ৭’। তার আগে, বৃহস্পতিবারই মুক্তি পাবে ছবির ট্রেলার। তার ঠিক আগেই বিস্ফোরক দেব। সুপারস্টারের অভিযোগ, ইউটিউবার ও রিভিউয়ারদের নাকি টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে ‘নেগেটিভ’ রিভিউ করার প্রস্তাব দেওয়া হচ্ছে।

ফেসবুকে দেব লিখেছেন, ‘দেশু ৭-এর ট্রেলার মুক্তি পাওয়ার আগেই কিছু ইউটিউবার ও রিভিউয়ারকে টাকার বিনিময়ে পরিকল্পিতভাবে নেগেটিভ রিভিউ করার প্রস্তাব দেওয়া হচ্ছে। এমনকি নির্দিষ্ট চিত্রনাট্য অনুযায়ী রিভিউ করে নেগেটিভ প্রচার ছড়ানোর কথাও বলা হয়েছে। সমালোচনা সিনেমারই একটা অংশ। আমাদের কাজ কারও ভালো লাগতেই পারে, আবার কারও খারাপও লাগতে পারে— প্রতিটি দর্শকের স্বাধীন মতামতকে আমি সবসময় সম্মান করি। কিন্তু যখন সেই মতামত টাকার বিনিময়ে আগে থেকেই লিখে দেওয়া হয় এবং উদ্দেশ্যই থাকে পরিকল্পিতভাবে নেগেটিভিটি ছড়ানো, তখন সেটা আর সমালোচনা থাকে না। আমার বিশ্বাস আমাদের ছবির উপর, আমাদের গোটা টিমের উপর, আর সবথেকে বেশি আমাদের দর্শকের উপর। আগামীকাল দেশু ৭-এর ট্রেলার দেখুন। ভালো লাগলে ভালো বলুন, খারাপ লাগলে সমালোচনা করুন—কিন্তু মতামতটা যেন আপনার নিজের হয়। কারণ শেষ কথা সবসময় দর্শকই বলে।’

একযুগ পেরিয়ে পর্দায় দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত ‘দেশু’ ভক্তরা। দিন যত এগিয়ে আসছে ছবি ঘিরে অনুরাগীদের উন্মাদনার পারদ চড়ছে। ছবির প্রচারে দেব শুভশ্রীর মেগা টুরকে ঘিরে আলাদাই মাত্রা পেয়েছে উন্মাদনা। তাঁরা বাংলা ছবির দর্শকের অন্যতম পছন্দের জুটি। এই জুটিকে ফের পর্দায় দেখার সাধ পূরণ করতে সময় লেগে গেল দীর্ঘ ১২ বছর। তাই সিনেমার প্রচারে দেব, শুভশ্রীকে কাছে পেয়ে উপচে পড়েছিল ভক্তদের ভিড়।

একযুগ পেরিয়ে পর্দায় দেব-শুভশ্রী জুটির প্রত্যাবর্তন দেখতে অধীর আগ্রহে অপেক্ষারত ‘দেশু’ ভক্তরা। দিন যত এগিয়ে আসছে ছবি ঘিরে অনুরাগীদের উন্মাদনার পারদ চড়ছে।

তবে এবার পুজোয় দেব-শুভশ্রীকে যে কড়া প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে সেটাও সত্যি। সৃজিতের ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’, শিবপ্রসাদের ‘বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু’ কিংবা একেনবাবুর নতুন ছবিও যে বিরাট লড়াই দেবে তা নিশ্চিত। এই পরিস্থিতিতে ‘দেশু ৭’ কতটা দর্শকপ্রিয় হয়ে ওঠা সেই নিয়ে অনুরাগীদের অপেক্ষা শুরু হয়ে গিয়েছে। এর মধ্যেই ‘নেগেটিভিটি’ ছড়ানোর অভিযোগ তুললেন দেব।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language