Hashtagintro

ঠাকুরবাড়িতে শুভেন্দুর পাতে চিংড়ি পিঠে, মাত্র ১৫ মিনিটে কীভাবে এই সুস্বাদু পদ রাঁধবেন?

মুখ্যমন্ত্রী হিসাবে প্রথমবার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে যান শুভেন্দু অধিকারী। সেখানে গিয়ে শান্তনু ঠাকুরের স্ত্রী বিধায়ক সোমা ঠাকুরের হাতে রান্না খাবার খান। ইলিশ, খাসির মাংসের সঙ্গে মেনুতে ছিল চিংড়ি পিঠেও। বরিশালের জনপ্রিয় এই খাবারটি দিয়েই থালা ভর্তি ভাত খেয়ে নেওয়া সম্ভব। খাবারটি তৈরি করতে সময়ও লাগে খুব কম। জেনে নিন চিংড়ি পিঠে তৈরি করার পদ্ধতি।

উপকরণ
চাপড়া চিংড়ি: ৫০০ গ্রাম
নারকেল বাটা: আধ কাপ
কালো সরষে বাটা: ১ টেবিল চামচ
কাঁচালঙ্কা: ৫টি (ঝাল বেশি চাইলে কাঁচালঙ্কার পরিমাণ বাড়াতে পারেন)
সরষের তেল: পরিমাণমতো

Lifestyle News: gandhraj prawn paturi recipeনুন: পরিমাণমতো
চিনি: পরিমাণমতো
হলুদ গুঁড়ো: ১ চা চামচ
লঙ্কা গুঁড়ো: ১ চা চামচ
কলাপাতা: ২টি (কড়াইয়ের মাপ অনুযায়ী গোল করে কাটা)

প্রণালী:
চিংড়ি মাছগুলির খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। এবার একটি মিক্সারে চিংড়ি, নারকেল বাটা, সরষে বাটা, কাঁচালঙ্কা, সরষের তেল, নুন এবং চিনি ভালো করে মিশিয়ে বেটে নিন। এবার ওই মিশ্রণে হলুদ এবং লঙ্কাগুঁড়ো মিশিয়ে নিন।

একটি ননস্টিক কড়াই গ্যাসের ওভেনে বসান। গরম হয়ে গেলে অল্প সরষের তেল ব্রাশ করে নিন। তার পর গোল করে কাটা কলাপাতা বিছিয়ে নিন। ওই কলাপাতার উপর মিশ্রণটি রাখুন। উপর থেকে আরেকটি কলাপাতা ঢাকা দিয়ে দিন। গ্য়াসের আঁচ কমিয়ে মিনিট দশেক রান্না করুন। গ্যাস বন্ধ করে আরও মিনিট পাঁচেক ভাপে রেখে দিন। তারপর ঢাকা খুলে চৌকো করে কেটে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। সকলে আপনার রান্নার প্রশংসা করবে।

Source: Sangbad Pratidin Lifestyle (Bengali)

Read full article on Sangbad Pratidin Lifestyle (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language