Hashtagintro

ঠিক যেন পাশের বাড়ির মেয়ে! মিষ্টি খেয়ে শাড়িতেই হাত মুছলেন কাজল, উৎসবের মাঝে ভাইরাল ভিডিও

সেলিব্রিটি মানেই হাই প্রোফাইল লাইফ স্টাইল, সাধারণের মনে তারকাদের ঠিক এমন ছবিই আঁকা থাকে। মাথার চুল থেকে পয়ের নখ পর্যন্ত একেবারে টিপটপ। পোশাক-আশাক, হাঁটাচলা থেকে খাওয়াদাওয়ায় থাকে বিশেষ কায়দাকানুন। আর পাঁচজন সাধারণ মানুষের মতো হাতে নিয়ে সেলেবরা কিছু খেতে পারে এমনটা তো ভাবতেই পারে না আমজনতা। আর খাওয়ার পর জামায় হাত মুছে নেওয়া, এটা তো কল্পানাতীত।  কিন্তু,  সেই ভ্রান্ত ধারনা একেবারে নস্যাৎ করে দিলেন বঙ্গললনা কাজল।

সম্প্রতি সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হওয়া ভিডিওতেই রয়েছে সেই প্রমাণ।বলিউডের প্রথম সারির অভিনেত্রী, মুম্বইয়ের জল-হাওয়াতেই বড় হওয়া, তবুও বর্ষীয়ান অভিনেত্রী তনুজার মেয়ে বলে কথা। বাঙালিয়ানার ছোঁয়া রয়েছে তা বলাই বাহুল্য। নবমীর সকালে দুর্গা মণ্ডপে মিষ্টি খেতে খেতে গল্পে মজেছিলেন কাজল। খাওয়া শেষ হতেই শাড়িতে হাত মুছে ফেলেন। অতঃপর সোশাল মিডিয়াজুড়ে শুধুই কাজলের সেই মুহূর্তের ভিডিও।

মুখোপাধ্যায় বাড়ির পুজো অর্থাৎ নর্থ বম্বে সার্বজনীন দুর্গাপুজো ঘিরে মায়ানগরীতে শারোদৎসবের আমেজ। ইন্ডাস্ট্রির সেলেবরা সাবেক সাজে কাজল-রানির বাড়ির পুজোয় আসেন। প্রতিটি মুহূর্ত ক্যামেরাবন্দি করেন সেলেব পাপারাজ্জিরা। আসলে কাজল-রানির বাড়ির পুজো ঘিরে মুম্বইবাসীদের মধ্যে যেমন উন্মাদনা কাজ করে ঠিক তেমনই খুটিনাটি জানতে উদগ্রীব থাকে সাধারণ মানুষও।

মুখোপাধ্যায় বাড়ির পুজোর চারটে দিন পরিবারের প্রত্যেকের সাজেই থাকে আদ্যোপান্ত বাঙালিয়ানার ছোঁয়া। কাজলও ব্যতিক্রম নন। নবমীর সকালে নীল শাড়ির সঙ্গে উজ্জ্বল হলুদ বর্ণের শাড়িতে গ্ল্যামারাস লুকে নজর কেড়েছিলেন কাজল। সেলিব্রিটির শাড়ি মানেই দামটাও নিঃসন্দেহে ছ্যাঁকা দেবে সাধারণের পকেটে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Instant Bollywood (@instantbollywood)

তবে কাজলের এই ‘ক্যাজুয়াল’ ভাবমূর্তিটা অনুরাগীরা বেশ উপভোগ করেছেন। কেউ বলেছেন, ‘পাশের বাড়ির মেয়ে’ তো কেউ আবার কাজলের মধ্যে নিজেদের খুঁজে পেয়ে কমেন্ট বক্সে রসিকতা করে লিখেছেন, ‘এটা তো আমিও করি’।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language