Hashtagintro

ডলার দাও, ক্রিকেটার নাও! নেপালের থেকে টাকা কামানোর নয়া ধান্ধা ‘ভিখারি’ পাকিস্তান বোর্ডের

ডলার দাও, প্লেয়ার নাও। বিদেশের লিগে খেলার জন্য নতুন ‘ফায়দা’ খুঁজে পেল পাকিস্তান ক্রিকেট বোর্ড। এমনিতে ভারতে আইপিএলে জায়গা নেই। বিদেশের সব ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পায় না পাক ক্রিকেটাররা। সবেধন নীলমণি নেপাল প্রিমিয়ার লিগ। আর সেখানে থেকে টাকা কামানোর সুযোগ হাতছাড়া করতে রাজি নন মহসিন নকভিরা।

এবারের নেপাল লিগে পাকিস্তানের অনেক তারকা ক্রিকেটার ডাক পেয়েছেন। নতুন টি-টোয়েন্টি অধিনায়ক সাহিবজাদা ফারহান থেকে ইফতিকার আহমেদ, হাসান আলি, হুসেন তালাত, হায়দার আলি, হুনেন শাহদের এবার নেপালে দেখা যাবে। কাঠমান্ডুতে কিছুদিন পরই টুর্নামেন্ট শুরু হবে। প্লেয়াররা দ্রুত তাঁদের ফ্র্যাঞ্চাইজির হয়ে অনুশীলন শুরু করবে।

সবই ঠিক ছিল। আচমকা নাক গলানো শুরু করলেন নকভিরা। ক্রিকেটারদের ছাড়পত্র দেওয়ার জন্য নেপাল প্রিমিয়ার লিগের থেকে বিরাট অঙ্কের টাকা দাবি করছে পাক বোর্ড। একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে, প্লেয়ার পিছু ২৫ হাজার আমেরিকান ডলার চাইছে তারা। অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় ২৪ লক্ষ টাকা। এই টাকা না দিলে প্লেয়ারদের নেপালের লিগে খেলার ছাড়পত্র দেবে না পাক বোর্ড। এমনিতে অন্য দেশের লিগে খেললে প্লেয়ারদের বেতন থেকে তাঁর দেশের বোর্ড টাকা পায়। কিন্তু পাক বোর্ড তার বাইরে বিরাট অঙ্কের টাকা চেয়ে বসেছে।

এর ফলে পাকিস্তানের ক্রিকেটাররা বেশ চাপে পড়ে গিয়েছেন। যাঁরা এনপিএলে খেলছেন, তাঁরা কেউই এখন পাকিস্তানের হয়ে খেলছেন না। ফলে সূচি বাধ সাধবে না। তাই পাক বোর্ডের নিয়ম লঙ্ঘন করছেন না। কিন্তু নকভিরা আচমকা মাঝখানে এসে দাঁড়িয়েছেন। কোনও সমাধান হয় কি না সেদিকেই এখন তাকিয়ে ক্রিকেটাররা।

Source: Sangbad Pratidin Business (Bengali)

Read full article on Sangbad Pratidin Business (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language