Hashtagintro

‘ডিজিটাল অ্যারেস্টে’ খোয়ান ২.৫ লক্ষ! রেললাইনের ধারে সেই তরুণীর দেহ, পাশে উদ্ধার যুবকের লাশ

ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছিলেন তরুণী। খোয়া যায় প্রায় আড়াই লক্ষ টাকা। তারপরই থেকেই নিখোঁজ হয়ে যান তরুণী। অবশেষে দেহ মিলল রেললাইনের ধারে। মৃত্যু ঘিরে রহস্য ঘনিয়েছে। তরুণীর দেহের থেকে মোটামুটি ২০০ মিটার দূরে উদ্ধার হয়েছে এক যুবকের দেহ। তাঁর পরিচয় জানা যায়নি। তরুণীর মৃত্যুর সঙ্গে যুবকের মৃত্যুর কোনও যোগ রয়েছে কি না খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তরুণী খুন হয়েছেন নাকি, আত্মহত্যা করেছেন তাও স্পষ্ট নয়। সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

ঘটনাটি বিহারের পাটনায়। মৃত তরুণী কলেজ পড়ুয়া। বয়স ২২ বছর। তাঁর ফোনের তথ্য পরীক্ষার পর পুলিশ জানতে পেরেছে, তরুণী ডিজিটাল অ্যারেস্টের শিকার হয়েছিলেন! আড়াই লক্ষ টাকা খুইয়ে ছিলেন তিনি। প্রতারকরা সেপ্টেম্বর থেকে তাঁর সঙ্গে যোগাযোগ রাখছিলেন। তরুণীও কয়েকবার ফোন করেছিলেন। এরপর ৫ অক্টোবর কলেজ ছাত্রী নিখোঁজ হয়ে যান।

শুক্রবার পাটনার কুমহার রেল স্টেশনের কাছে তরুণীর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, তরুণীর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দিল্লিস কেরলাম, উত্তরপ্রদেশে টাকা গিয়েছে। তাঁর ফোন লিস্টে থাকা ১০টি নম্বর সন্দেহজনক বলে মনে হয়েছে তদন্তকারীদের। সেইগুলি কোথাকার তা, মৃত্যুর আগে তরুণী শেষ কার সঙ্গে কথা বলেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। রেলের এসপি অনন্তকুমার রায় জানিয়েছেন, “৫ অক্টোবর তরুণীর নিখোঁজ অভিযাগ দায়ের করা হয়। সেপ্টেম্বর মাস থেকেই তিনি সাইবার অপরাধীদের সংস্পর্শে ছিলেন।”

এ দিকে তরুণীর দেহ উদ্ধারের ঘটনাস্থল থেকে প্রায় ২০০ মিটার এক যুবকের দেহ উদ্ধার হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। ওই যুবকের সঙ্গে তরুণীর কোনও যোগ ছিল কিনা? দুজনের মৃত্যুতে কোনও যোগ রয়েছে? রয়েছে একাধিক প্রশ্ন। খতিয়ে দেখছে পুলিশ। তদন্ত চলছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language