Hashtagintro

ডিম ছাড়াই নরম তুলতুলে হবে কেক, রান্নাঘরের এই ৫ জিনিসেই কেল্লাফতে

কেক বেক করতে বসেছেন, অথচ ফ্রিজে ডিম নেই? চিন্তার কিছু নেই। ডিম না থাকলেও কেক নরম ও সুস্বাদু হতে পারে। কেকের স্বাদ ও গঠন ঠিক রেখে ডিমের বদলে হাতের কাছে থাকা এই ৫টি উপকরণ ব্যবহার করতে পারেন।

Cake-Making
ফাইল ছবি

দইয়ের জাদু
শুকনো উপকরণ ভালো করে বাঁধতে দই ব্যবহার করতে পারেন। ডিম না থাকলে দই দারুণ কাজ করে। এক কাপের এক-চতুর্থাংশ দই একটি ডিমের সমান।

ঘোলের ব্যবহার
ডিমের বদলে ঘোল কাজে লাগাতে পারেন। একটি ডিমের পরিবর্তে এক কাপের এক-চতুর্থাংশ পরিমাণ ঘোল নিন। কেক তৈরির সময় এই মাপ মেনে চলুন।

বেকিং সোডা ও ভিনিগার
ডিমের বিকল্প হিসেবে বেকিং সোডা আর ভিনিগার মেশাতে পারেন। একটি ডিমের বদলে এক চা চামচ বেকিং সোডা নিন। তার সঙ্গে এক টেবিল চামচ ভিনিগার মিশিয়ে ব্যবহার করুন।

Bengali people gears up for Christmas, buys cake
ফাইল ছবি

তেল, বেকিং পাউডার ও জল
ডিম ফুরিয়ে গেলে তেল, বেকিং পাউডার ও জলের মিশ্রণ বানান। একটি ডিমের পরিবর্তে দেড় টেবিল চামচ সাদা তেল নিন। এর সঙ্গে এক চা চামচ বেকিং পাউডার ও দেড় টেবিল চামচ জল মেশান।

পাকা কলা
ডিমের বদলে কলাও ব্যবহার করা যায়। তবে কলার স্বাদ ওই পদের সঙ্গে মানাবে কি না, তা খেয়াল রাখুন। দু’টি কলা মিক্সিতে ঘুরিয়ে নিন। একটি ডিমের বদলে এক কাপের এক-চতুর্থাংশ কলা মাখা দিন।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language