Hashtagintro

ঢাকাকে দিল্লি ‘সাজিয়ে’ ভারত-বিদ্বেষ! চিনা ভ্লগারদের নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা ভারতের

ঢাকার বস্তির ছবি। অথচ সমাজমাধ্যমে প্রচার করা হচ্ছে, এ নাকি নয়াদিল্লির বাস্তব চিত্র! চিনা ভ্লগারদের এই প্রচারে এ বার সরাসরি হস্তক্ষেপ করল ভারত। বাংলাদেশের মাটিতে বসে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এই চেষ্টা বরদাস্ত করা হবে না, স্পষ্ট জানিয়ে দিল নয়াদিল্লি। শুধু প্রতিবাদ জানানোই নয়, এই প্রচারে যুক্ত চিনা নাগরিকদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্যও ঢাকার কাছে আর্জি জানিয়েছে বিদেশমন্ত্রক।

মঙ্গলবার সাংবাদিক বৈঠকে বিষয়টি নিয়ে সরব হন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তাঁর কথায়, “কোনও দেশের বিকৃত ছবি তুলে ধরে বিভ্রান্তিকর বয়ান তৈরি করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।” গোটা ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যা দিয়ে তিনি বলেন, “মিথ্যা বয়ান ছড়িয়ে কোনও লাভ নেই। তাতে অভিযুক্তরা এবং নেপথ্যে থাকা শক্তিগুলিই প্রশ্নের মুখে পড়ে।” বিদেশমন্ত্রকের বক্তব্য, চিনা ভ্লগারদের একটি দল ঢাকার বিভিন্ন বস্তি এলাকায় গিয়ে সেখানকার দারিদ্র্য ও নাগরিক পরিষেবার দুরবস্থার ছবি তুলছে। পরে সেই ছবি ও ভিডিওকে দিল্লির দৃশ্য বলে প্রচার করা হচ্ছে। অর্থাৎ, অন্য দেশের বাস্তব ছবিকে ভারতের রাজধানীর বলে চালিয়ে দিয়ে আন্তর্জাতিক মহলে ভারতের আর্থসামাজিক অগ্রগতি সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরির চেষ্টা চলছে।

গোটা ঘটনায় একাধারে ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন নয়াদিল্লি। এর নেপথ্যে কোনও সংগঠিত নেটওয়ার্ক কাজ করছে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও কোনও রাষ্ট্রের প্রত্যক্ষ মদতের প্রমাণ এখনও প্রকাশ্যে আসেনি। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতের বিরুদ্ধে এমন বিভ্রান্তিকর প্রচার চলতে পারে না, ঢাকাকে কার্যত সেই বার্তাই দিয়েছে নয়াদিল্লি। এখন দেখার, ভারতের এই কূটনৈতিক অনুরোধে বাংলাদেশ সরকার কী পদক্ষেপ করে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language