Hashtagintro

তারাপীঠেও এবার পোশাকবিধি, কী পরে ঢোকা যাবে না মন্দিরে?

পুণ্যভূমি তারাপীঠে মা তারার দর্শন করতে গেলে এবার থেকে পোশাকের দিকেও রাখতে হবে বিশেষ নজর। মন্দিরের মর্যাদা ও শৃঙ্খলা বজায় রাখতে পোশাকবিধি কার্যকরে আরও কঠোর হচ্ছে কমিটি। হাফপ্যান্ট, বারমুডা, লুঙ্গি কিংবা গামছা পরে মন্দিরে প্রবেশ করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। শুধু দর্শনার্থীরাই নন, মন্দিরের সহযোগী সেবায়েতদের জন্যও চালু হচ্ছে নির্দিষ্ট পোশাকবিধি। মন্দির কমিটি সূত্রে জানা গিয়েছে, পোশাক সংক্রান্ত বিধিনিষেধ আগে থেকেই থাকলেও বাস্তবে তার যথাযথ প্রয়োগ হচ্ছিল না।

এবার নিয়ম কার্যকর করতে মন্দির চত্বরে বিভিন্ন জায়গায় সচেতনতামূলক বোর্ড লাগানো হবে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ভক্তরা যাতে আগে থেকেই নিয়ম সম্পর্কে জানতে পারেন, সেই ব্যবস্থা করা হচ্ছে। কর্তৃপক্ষের বক্তব্য, তারাপীঠ শুধুমাত্র দর্শনীয় স্থান নয়, এটি একটি পবিত্র তীর্থক্ষেত্র। তাই মন্দিরে প্রবেশের ক্ষেত্রে শালীন পোশাক পরা প্রয়োজন। মন্দিরের অভ্যন্তরীণ ব্যবস্থাপনাতেও বদল আসছে। কালীপুজোর পর থেকে সহযোগী সেবায়েতদের জন্য নির্দিষ্ট রঙের পোশাক চালু হবে।

মূল পুরোহিতরা আগের মতোই লাল পোশাকে থাকবেন। ফলে দায়িত্বপ্রাপ্ত আসছে পুরোহিত ও সহযোগী সেবায়েতদের সহজেই চিহ্নিত করা যাবে। মন্দির কমিটির সম্পাদক পুলক চট্টোপাধ্যায় জানিয়েছেন, সহযোগী সেবায়েতদের পরিচয়পত্র যাচাই ও প্রয়োজনীয় নথি সংগ্রহের কাজ চলছে। কালীপুজোর পর নতুন পোশাকবিধি কার্যকরের পরিকল্পনা রয়েছে। মন্দিরের শৃঙ্খলা ও পরিষেবায় স্বচ্ছতা আনতেই এই উদ্যোগ।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language