Hashtagintro

তারেকের শান্তি নেই! আওয়ামির আন্দোলনের মধ্যে দোসর পোশাকশ্রমিক বিক্ষোভ, ঢাকায় তুমুল অশান্তি

এক আওয়ামি লিগের অশান্তিতে রক্ষে নেই, দোসর বেতন বৃদ্ধির দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ-আন্দোলন। পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। যদিও যাঁদের ঘাম-রক্তে মুনাফা কামান ব্যবসায়ীরা, সেই শ্রমিকদের বেতন বৃদ্ধি করা হচ্ছে না দীর্ঘদিন। মূল্যবৃদ্ধির বাজারে বাঁধ ভেঙেছে শ্রমিকদের ধৈর্য্যের। সোমবার মজুরি বৃদ্ধির দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক কয়েক দফা অবরোধের চেষ্টা করেন পোশাক শ্রমিকেরা। সোমবার সকাল থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ি, গিলারচালা, নতুন বাজার ও পুরান বাজার এলাকায় ছয় দফায় অবরোধের চেষ্টা করেন তারা। এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে।

এদিন বাংলাদেশি সময় সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিভিন্ন এলাকায় শ্রমিকেরা মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। সকাল সাড়ে ১০টার দিকে গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকায় লাঠিসোঁটা নিয়ে একদল শ্রমিক মহাসড়কে নেমে অবরোধ করেন। খবর পেয়ে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) ঘটনাস্থলে পৌঁছায়। একপর্যায়ে বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল ছুড়লে শ্রমিকেরা ছত্রভঙ্গ হন। যদিও এরপরেও সমস্ত রাস্তাগুলি থেকে বিক্ষোভকারীদের সরানো যায়নি। এর ফলে দীর্ঘক্ষণ একাধিক রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে পোশাক শ্রমিকদের বিক্ষোভের জেরে নড়চড়ে বসেছে মালিকপক্ষ। শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি প্রস্তাব দিয়েছে মালিকপক্ষ। তবে তাদের প্রস্তাব কত টাকার তা প্রকাশ করেনি মজুরি বোর্ড। উল্লেখ্য, পোশাকশিল্পের শ্রমিকেরা মজুরি বৃদ্ধির দাবিতে গত মাস থেকে আন্দোলন করছেন। শ্রমিক আন্দোলনের মুখে ১ নভেম্বর নিম্নতম মজুরি বোর্ড গঠন করে সরকার। গত সোমবার বোর্ডের দ্বিতীয় বৈঠকে ৩২ হাজার টাকা ন্যূনতম মজুরির প্রস্তাব দেন শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার।

মজুরি প্রস্তাব তুলে ধরার সময় শ্রমিকপক্ষের প্রতিনিধি বাবুল আখতার যুক্তি দিয়ে বলেন, চার সদস্যের একটি পরিবারের পুষ্টি, ক্যালরি, বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষার ব্যয় বিবেচনায় একজন শ্রমিকের স্বাভাবিক জীবনযাপনের জন্য মাসে ৪৫ থেকে ৬০ হাজার টাকা প্রয়োজন। তবে শিল্পের সক্ষমতা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় তাঁরা চতুর্থ গ্রেডে সর্বনিম্ন মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন। এখন প্রশ্ন হল, মালিকপক্ষ কি এই বর্ধিত বেতন সিলমোহর দেবে?

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language