Hashtagintro

তিন শতাব্দীর মহাভারত আগলে বিশ্বভারতী, ইউনেসকোর স্বীকৃতিতে ফের চর্চায় পাণ্ডুলিপি

ইউনেসকোর আন্তর্জাতিক স্বীকৃতির আবহে সযত্নে বিশ্বভারতীর পুঁথিশালায় মহাভারতের তিনশো বছরের প্রাচীন পাণ্ডুলিপি। তালপাতায় লেখা মহাভারতের কর্ণপর্বের সম্পূর্ণ পুঁথি সযত্নে সংরক্ষিত রয়েছে লিপিকা পুঁথিশালায়। সময়ের সঙ্গে বদলেছে যুগ, ইতিহাসের পাতায় যুক্ত হয়েছে নতুন অধ্যায়। কিন্তু তিন শতাব্দী প্রাচীন সেই পুঁথিতে আজও অমলিন মহাভারতের আখ্যান। মহাভারতের প্রাচীন পাণ্ডুলিপি ইউনেসকোর মর্যাদাপূর্ণ ‘মেমরি অফ দ্য ওয়ার্ল্ড-এশিয়া-প্যাসিফিক রিজিওনাল রেজিস্টার’-এ অন্তর্ভুক্তির ঘোষণার পর বিশ্বভারতীর এই পুঁথিসম্ভার ঘিরেও নতুন করে আগ্রহ তৈরি হয়েছে।

বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “প্রায় তিনশো বছরের পুরনো তালপাতায় লেখা মহাভারতের সম্পূর্ণ কর্ণপর্বের পুঁথি লিপিকা পুঁথিশালায় সযত্নে সংরক্ষিত রয়েছে। মহাভারতের অন্যান্য পর্বের সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা অনুলিপিও বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে রয়েছে। যা অত্যন্ত গর্বের।”

গত বৃহস্পতিবার এই আন্তর্জাতিক স্বীকৃতির কথা ঘোষণা করে ইউনেসকো। তারপরেই সোমবার বিশ্ববিদ্যালয়ের তরফে সামনে আনা হয় লিপিকা পুঁথিশালায় সংরক্ষিত মহাভারতের প্রাচীন পাণ্ডুলিপির কথা। বিশ্বভারতীর সংগ্রহে থাকা মহাভারতের কর্ণপর্বের পাণ্ডুলিপিটি সম্পূর্ণ। তালপাতায় লেখা এই পুঁথির বয়স প্রায় তিনশো বছর। শুধু কর্ণপর্ব নয়, মহাভারতের অন্যান্য পর্বের অনুলিপিও রয়েছে বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে। সংস্কৃতের পাশাপাশি বাংলা ভাষায় লেখা পাণ্ডুলিপিও সযত্নে সংরক্ষিত রয়েছে লিপিকা পুঁথিশালায়।

এই প্রসঙ্গে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “প্রায় তিনশো বছরের পুরনো তালপাতায় লেখা মহাভারতের সম্পূর্ণ কর্ণপর্বের পুঁথি লিপিকা পুঁথিশালায় সযত্নে সংরক্ষিত রয়েছে। মহাভারতের অন্যান্য পর্বের সংস্কৃত ও বাংলা ভাষায় লেখা অনুলিপিও বিশ্ববিদ্যালয়ের সংগ্রহে রয়েছে। যা অত্যন্ত গর্বের।” মহাভারত কেবল একটি মহাকাব্য নয়। ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, দর্শন ও জ্ঞানচর্চার এক বিস্তৃত ঐতিহাসিক দলিল। সেই মহাকাব্যের প্রাচীন পাণ্ডুলিপির আন্তর্জাতিক স্বীকৃতি ভারতের ঐতিহ্যকে নতুন মর্যাদা দিয়েছে।

মহাভারতের পাশাপাশি কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ এবং কলহনের ‘রাজতরঙ্গিণী’-র পাণ্ডুলিপিও ইউনেসকোর ওই তালিকায় স্থান পেয়েছে। প্রাচীন ভারতীয় সাহিত্য ও জ্ঞানভাণ্ডারের এই স্বীকৃতির প্রেক্ষিতে বিশ্বভারতীর লিপিকা পুঁথিশালায় সংরক্ষিত মহাভারতের পাণ্ডুলিপিসম্ভারও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনশো বছরের পুরনো তালপাতার পুঁথি তাই নিছক একটি প্রাচীন সংগ্রহ নয়, ইতিহাসের ধারাবাহিকতা বহনকারী এক অমূল্য সম্পদও। আর আন্তর্জাতিক স্বীকৃতির পর বিশ্বভারতীর পুঁথিশালায় তিনশো বছরের পুঁথি সযত্নে আগলে রাখতে বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language