Hashtagintro

‘তুমি কি এখনও ভার্জিন?’, করণ জোহরের প্রশ্ন শুনেই ‘ধমক’ সলমনের! দিলেন সীমাজ্ঞানের পাঠ

কফি কাউচে বিশেষ অতিথি সলমন খান মানেই তটস্থ থাকে গোটা সিনেদুনিয়া! উপরন্তু অপরপ্রান্তের আসনে যদি সঞ্চালক হিসেবে করণ জোহর থাকেন, তাহলে তো কথাই নেই। আড্ডা, ঠাট্টা মজার মাঝে বাক-বিস্ফোরণের জোয়ার শুধু সময়ের অপেক্ষা! ‘কফি উইথ করণ’-এর শেষ তথা নবম মরশুমের প্রথম পর্বেই অতিথি হিসেবে চমক দিলেন সলমন খান (Salman Khan)। আর সেখানেই সঞ্চালক করণ জোহরের প্রশ্নবাণে স্তম্ভিত ভাইজান!

সলমনকে স্বাগত জানিয়ে করণকে বলতে শোনা যায়, “একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, ‘ইটস ডান, ব্রো’। তাই আমার শেষ সিজন শুরু করার জন্য এই মানুষটির থেকে ভালো আর কে-ই হতে পারেন!…”

বিগত দু’দশকেরও বেশি সময় ধরে ফিল্ম ইন্ডাস্ট্রির তারকাদের আড্ডা-গসিপ, বিতর্ক আর নানা আলোচনার ঠেক হয়ে উঠেছে করণ জোহরের টক শো। ‘কফি উইথ করণ’ মানেই নতুন সম্পর্ক, নতুন ব্রেকআপ আর নতুন গুঞ্জন! বলিউড নিয়ে করণ জোহরের ফোড়ণ! আর কাউচে তাবড় সব সেলিব্রিটি। সঙ্গে গরম কফি। গল্প জমবে না? আলবাৎ জমবে! কারণ সেলেবদের হাঁড়ির খবর বের করতে করণের জুড়ি মেলা ভার! তাঁদের জীবনশৈলী থেকে বেডরুম সিক্রেট, সবেতেই নজর প্রযোজক-সঞ্চালকের। তাঁর ব্যাঙ্গাত্মক প্রশ্নবাণে এযাবৎকাল বহু তারকা ধরাশায়ী হয়েছে। এবার ‘কফি উইথ করণ’ (Koffee With Karan)-এর অন্তিম মরশুমের প্রথম পর্বেই বোমা ফাটালেন প্রযোজক-সঞ্চালক।

Salman Khan shuts down Karan Johar's virginity question
সলমন খান, করণ জোহর

‘কফি উইথ করণ’-এর শেষ সিজনের প্রথম অতিথি হতে চলেছেন সলমন খান। মঙ্গলবার মুক্তিপ্রাপ্ত প্রোমোতেই বেশ বোঝা গেল যে, দর্শকমহলের জন্য বড়সড় চমক অপেক্ষা করছে। প্রচারঝলকের গোড়াতেই ভাইজানের সঙ্গে সঞ্চালককে রসিকতায় মাততে দেখা গেল। সলমনকে স্বাগত জানিয়ে করণকে বলতে শোনা যায়, “একজন জ্ঞানী মানুষ একবার বলেছিলেন, ‘ইটস ডান, ব্রো’। তাই আমার শেষ সিজন শুরু করার জন্য এই মানুষটির থেকে ভালো আর কে-ই হতে পারেন! আমাদের সলমন খান।” আলাপচারিতার পরই করণকে সঞ্চালকের আসন থেকে উঠে যেতে বলেন ভাইজান। শুধু তাই নয়, খুনসুটি করে তাঁকে বলতে শোনা যায়, “কফি উইথ করণের পর এবার শুরু হচ্ছে কফি উইথ সলমন।” এরপরই বলিউড সুপারস্টারকে সরাসরি করণ জোহর জিজ্ঞেস করে বসেন, “তুমি কি এখনও ভার্জিন (চিরকুমার)?” এই অবশ্য প্রথম নয়! অতীতে একবার ‘কফি উইথ করণ’-এ এসেও এহেন প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিল ভাইজানকে। তবে এবার আর থামেননি। পালটা করণ জোহরকে সীমাজ্ঞানের পাঠ দিয়েছেন সলমন খান। তিনি বলেন, “আরে ভাই নিজেকে একটু কন্ট্রোল কর।” আর ‘কফি উইথ করণ’-এর এহেন টক-ঝাল-মিষ্টি প্রোমোই আপাতত নেটভুবনে চর্চার শিরোনামে।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Karan Johar (@karanjohar)

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language