Hashtagintro

‘তোমার এডস নেই তো’? সম্পর্কের শুরুতেই প্রশ্ন প্রেমিকের, ‘টক্সিক সিচুয়েশনশিপ’ নিয়ে বিস্ফোরক অভিনেত্রী

গ্ল্যামার দুনিয়ার চাকচিক্যের আড়ালে লুকিয়ে থাকে কত না যন্ত্রণা! রুপোলি দুনিয়ার তারকাদের গ্ল্যামারাস জীবনযাপন, প্রেমিকযুগলের বিদেশ ভ্রমণ বা প্যারিসের আইফেল টাওয়ারের নীচে প্রেমিকার হাতে আংটি পরিয়ে বাগদান, এমন কত না রোম্যান্টিক মুহূর্ত দেখে স্বপ্নের মায়াজাল বোনো সাধারণ মানুষ। কিন্তু, এই রোম্যান্সের হাতছানির মাঝে ইন্ডাস্ট্রিতে এমন অনেক নজির রয়েছে যা সত্যিই হৃদয়বিদারক। ভাবুন তো, সঙ্গী যদি জিজ্ঞেস করে, ‘তোমার এডস নেই তো?’ সেই সময় মানসিকভাবে ভেঙে পড়বেন, পার্টনারের থেকে এমন কথা নিঃসন্দেহে বিরাট ধাক্কা। ঠিক এরকমই এক যন্ত্রণাদায়ক মুহূর্তের মধ্যে দিয়ে গিয়েছেন ‘বিগ বস মালয়ালম ৮’-এর অন্যতম জনপ্রিয় প্রতিযোগী গায়ত্রী সুরেশ।

গত সপ্তাহান্তে শো থেকে তাঁর আকস্মিক বাদ পড়ার ঘটনায় স্তম্ভিত দর্শক। বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কয়েকদিন আগে জীবনের এক অত্যন্ত যন্ত্রণাদায়ক অধ্যায়ের কথা সকলের সঙ্গে ভাগ করেন গায়েত্রী সুরেশ। একটা সময় টক্সিক সিচুয়েশনশিপে ছিলেন, তখনই এমন ঘটনা ঘটেছিল যা গায়েত্রীর মনে স্থায়ী ক্ষত সৃষ্টি করেছে। শো চলাকালীন একটি টাস্কের সময় বিগ বস প্রশ্ন করেছিলেন, “জীবনে যে মানুষটি আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে তার সঙ্গে কথা বলার সুযোগ পেলে আপনি কী বলবেন?”

গায়ত্রী স্মৃতিচারণ করে বলেন, “আমার জীবনে অনেক মানুষই আছেন যাঁরা আমাকে কষ্ট দিয়েছে। কিন্তু যে ঘটনাটি আমাকে সবচেয়ে বেশি আঘাত করেছিল, আমার মনকে ভেঙেচুরে শেষ করে দিয়েছিল সেটা ঘটেছিল ২০২১ সালে। তখন আমি সিচুয়েশনশিপে ছিলাম। প্রথমে ভেবেছিলাম প্রেমের সম্পর্ক, কিন্তু পিছন ফিরে তাকালে মনে হয় সেটা আসলে শুধুই একটি সিচুয়েশনশিপ ছিল।” অল্প কয়েকদিনের মধ্যেই বুঝেছিলেন গায়েত্রীর সঙ্গী ‘রেড ফ্ল্যাগ’। কিন্তু, কাছের মানুষকে সংশোধন করার সুযোগ দেওয়া উচিত বলে মনে করেছিলেন।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Gayathri R Suresh (@gayathri_r_suresh)

এরপরই সেই যন্ত্রণাদায়ক মুহূর্তের কথা বলতে গিয়ে বলেন, “সম্পর্ক শুরুর প্রথম সপ্তাহেই সে আমাকে জিজ্ঞেস করেছিল, তোমার এডস নেই তো? সেই মুহূর্তে আমি ওঁর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলাম। কিন্তু, পরে মনে হয়েছিল এই কথাটার মধ্যে এত নেতিবাচকতা খুঁজে ভুল করছি। তাই সম্পর্কটাকে আবার নতুন করে বাঁচিয়ে তুলেছিলাম। কিন্তু, বিশেষ লাভ হয়নি। আমার সঙ্গে থেকেও অন্য নারীর প্রতি সে আসক্ত ছিল।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language