Hashtagintro

‘তোলাবাজি করলে ছবি পাঠান, ব্যবস্থা নেব’, অর্জুন সিংয়ের বার্তায় কি কৌস্তভকে নিশানা?

বাড়ি তৈরির জন্য কাউকে টাকা দিতে হবে না। ক্লাব বা দলের নাম করে কেউ তোলাবাজি করতে এলে ছবি তুলে পাঠালে ব্যবস্থা নেবেন। বারাকপুর শিল্পাঞ্চল এলাকায় তৃণমূল জমানায় চালু সিন্ডিকেট-রাজ বন্ধে কড়া বার্তা দিলেন শ্রমমন্ত্রী তথা নোয়াপাড়ার বিজেপি বিধায়ক অর্জুন সিং (Arjun Singh)। পাশাপাশি দু’মাসের মধ্যে একটি হেল্পলাইন চালু হবে। তাতে ফোনে আবেদনের ভিত্তিতে বাড়িতে শংসাপত্র পৌঁছে যাবে বাড়ি নির্মাণকারীদের।

অর্জুন সিং বলেন, ‘‘বাড়ি তৈরি করছেন আপনি। আর কেউ এসে বলবে, তাঁর থেকে সিমেন্ট-বালি নিতে হবে, টাকা দিতে হবে, আমি অমুক ক্লাবের। এই ধরনের আচরণ বাংলায় কিংবা নোয়াপাড়ায় বরদাস্ত করা হবে না।” তাঁর নির্দেশ, ‘‘কেউ তোলাবাজি করতে এলে ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দেবেন। ব্যবস্থা আমরা নেব।”

বৃহস্পতিবার নোয়াপাড়ার ২ নম্বর মণ্ডলের বিজয়া সম্মিলনীতে ইছাপুরের বিকাশ বসু স্মৃতি কনভেনশন সেন্টারে এসেছিলেন অর্জুন সিং। সেখানে বক্তব্য রাখতে গিয়ে অর্জুন সিং বলেন, ‘‘বাড়ি তৈরি করছেন আপনি। আর কেউ এসে বলবে, তাঁর থেকে সিমেন্ট-বালি নিতে হবে, টাকা দিতে হবে, আমি অমুক ক্লাবের। এই ধরনের আচরণ বাংলায় কিংবা নোয়াপাড়ায় বরদাস্ত করা হবে না।” তাঁর নির্দেশ, ‘‘কেউ তোলাবাজি করতে এলে ছবি তুলে আমার কাছে পাঠিয়ে দেবেন। ব্যবস্থা আমরা নেব।” একইদিনে বারাকপুর পুরসভার বিজয়া সম্মিলনীতে নারী নিরাপত্তা নিয়েও কড়া বার্তা দেন অর্জুন। বলেন, ‘‘কোনও মা-বোনের গায়ে হাত তুললে তার জবাব দেওয়া হবে। মাতৃশক্তিকে অপমানের পরিণতি কী হতে পারে, তা আপনারা দেখেছেন।”

এদিনের অনুষ্ঠান থেকে হেল্পলাইন চালুর পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। জানান, দু’মাসের মধ্যে পরিষেবা শুরু হলে বিভিন্ন শংসাপত্রের জন্য ফোনে আবেদন করলেই বাড়িতে পৌঁছে যাবে নথি। তবে নিয়ম মেনে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের হলফনামা জমা দিতে হবে। কোনও আবেদনকারীকে কাজ না করে ফেরানো যাবে না, এই মর্মে দলের কর্মীদের নির্দেশও দিয়েছেন অর্জুন সিং।

Source: Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Read full article on Sangbad Pratidin Bengal & Politics (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language