Hashtagintro

তোলাবাজি নিউ নর্মাল! কাটমানি সংস্কৃতি ১০০ শতাংশ বন্ধ না হলে আস্থা ফিরবে না, মানলেন অর্থমন্ত্রীর

বাংলায় পালাবদলের পর ছয় মাস কাটলেও রাজ্যের বিভিন্ন এলাকায় এখনও তোলাবাজি চলছে বলে শনিবার রাজধানী দিল্লিতে দাঁড়িয়ে স্বীকার করে নিলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে একইসঙ্গে তিনি স্পষ্ট জানিয়েছেন, “তোলাবাজি এখানও যে চলছে, এটা সত্যি কথা। যতদিন এটা বন্ধ না-হবে ততদিন পুরোপুরি মানুষের আস্থা ফেরত আসবে না।” অর্থমন্ত্রী হিসাবে দায়িত্ব নেওয়ার পর রাজ্যে শিল্পমহল ও বণিকসভার বিভিন্ন কর্মসূচিতে গিয়ে এর আগে স্বপন দাশগুপ্ত একাধিকবার নানাভাবে তথ্য দিয়ে স্পষ্ট জানিয়েছেন, “রাজ্যে ব্যাপক বিনিয়োগ ও শিল্প আনতে গেলে আইন-শৃঙ্খলাকে সুদৃঢ় করার পাশাপাশি তোলাবাজি, কাটমানি, সিন্ডিকেট বন্ধ করতে হবে।” নয়াদিল্লির ভারতমণ্ডপমে ট্রেডফেয়ারে বাংলার প্যাভিলিয়ন উদ্বোধনে এসে দিল্লির ভারতমণ্ডপমে ট্রেড ফেয়ারে পশ্চিমবঙ্গের প্যাভিলিয়ন উদ্বোধনে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে তোলাবাজি নিয়ে মুখ খোলেন। ২০ জনের বেশি রাজ্য নেতাকে তোলাবাজিসহ বিভিন্ন শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শোকজ করছে বিজেপি।

অর্থমন্ত্রীর কথায়, “ব্যক্তিগতভাবে যতটা আমার বিধানসভার মধ্যে বন্ধ করতে পেরেছি করেছি। তাও যে পুরোপুরি, ‘হান্ড্রেড পারসেন্ট’ করতে পেরেছি তা না। এখন এটা লোকেদের একটা অভ্যাস হয়ে গেছে। তাই তো বিভিন্ন এলাকায় কিছু না হচ্ছে তোলাবাজি হচ্ছে, এটাই যেন নিউ নর্মাল।”

এদিন অর্থমন্ত্রী ডঃ দাশগুপ্তর অভিমত, “রাজনৈতিক এবং অর্থনৈতিক দিক থেকে নানা প্রক্রিয়া করেই চলে আসা এই তোলাবাজি সংস্কৃতি বন্ধ করতে হবে।” নয়াদিল্লিতে বাংলায় বিনিয়োগের প্রেক্ষাপট যে দ্রুত পরিবর্তন হচ্ছে তারও নানা তথ্য তুলে ধরেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি যে নানা চেষ্টা-চরিত্র করে নিজের বিধানসভা কেন্দ্র রাসবিহারীতে তোলাবাজি বন্ধ করার চেষ্টা করেছেন তা জানিয়ে স্বীকার করেন, সেখানেও পুরোপুরি এই তোলাবাজি বন্ধ কর বন্ধ করা যায়নি। তাঁর কথায়, “ব্যক্তিগতভাবে যতটা আমার বিধানসভার মধ্যে বন্ধ করতে পেরেছি করেছি। তাও যে পুরোপুরি, ‘হান্ড্রেড পারসেন্ট’ করতে পেরেছি তা না। এখন এটা লোকেদের একটা অভ্যাস হয়ে গেছে। তাই তো বিভিন্ন এলাকায় কিছু না হচ্ছে তোলাবাজি হচ্ছে, এটাই যেন নিউ নর্মাল।” উল্লেখ্য, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও একাধিকবার বিভিন্ন কর্মসূচিতে কড়াবার্তা দিয়ে জানিয়েছেন, বাংলায় শিল্পপতি ও বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার করতে হলে এবং নতুন প্রজন্মের জন্য রাজ্যে কর্মসংস্থান তৈরি করতে হলে দীর্ঘদিনের এই নেতিবাচক পরিবেশ ও ভোলাবাজি পুরোপুরি বন্ধ করতে হবে।

বস্তুত এই কারণে তোলাবাজি ও সিন্ডিকেট চালিয়ে চাঁদাবাজি চালানো-সহ নানা দলীয় শৃঙ্ঘলাভঙ্গের অভিযোগে এবার দ্বিতীয় দফায় ২০ জনের বেশি নেতা-কর্মীকে সাসপেনশনের পথে হাঁটতে চলেছে বঙ্গ বিজেপি! প্রথমে শো-কজ, তারপর যথাযথ উত্তর না পেলে সাসপেন্ড করা হবে। রাজ্যে দল ক্ষমতায় আসার পর নিচুতলায় নেতা-কর্মীদের একাংশকে দল বিরোধী কার্যকলাপের অভিযোগে প্রথম দফায় শতাধিক নেতা ও কর্মীকে সাসপেন্ড করেছিল বঙ্গ বিজেপি। দুর্নীতি, তোলাবাজি, দখলদারি নিয়ে বারবার দলের নিচতুলার নেতা-কর্মীদের একাংশকে সতর্ক করেছেন শর্মীক। কিন্তু এখনও দলের নাম ভাঙিয়ে বিভিন্ন এলাকায় বিজেপি কর্মীদের একাংশ চরম অরাজকতা চালাচ্ছে বলে প্রচুর অভিযোগ এসেছে রাজ্য দফতরে। শুষবে না গেলে পুজোর পরই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয় হবে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সূত্রের খবর, পুজো মিটতেই অভিযুক্ত নেতা-কর্মীদের বিরুদ্ধে কড়া বালস্থা নিতে চলেছে দল।

শুক্রবারই শমীক বলেছিলেন, “এই অরাজকতা চলতে দেওয়া যাবে না। চিহ্নিত করুন। যারা পার্টির পতাকাকে, পার্টির রঙকে কলঙ্কিত করতে চাইছেন, তাঁদের বিরুদ্ধে থানায় এফআইআর করুন।” মন্ডল সভাপতিরা নিজেদের পুলিশ মন্ত্রী ভাবছেন বলেও মন্তব্য করেছিলেন তিনি। আর তারপরই দলের শৃঙ্খলা রক্ষা কমিটি কড়া পদক্ষেপ নিতে চলেছে বলে খবর। যাঁদের বিরুদ্ধে অভিযোগ তাঁদের শো-কজ করার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে বলে খবর। আসলে তৃণমূল জমানার ‘দখল ও তোলাবাজি সংস্কৃতি’র পুনরাবৃত্তি যাতে না হয়, সেদিকেই নজর দিচ্ছে বিজেপি। মণ্ডল সভাপতি, বুদ্ধ সভাপতিরা নানা জায়গায় অজয় শৃঙ্খলাভঙ্গের কাজ করছেন বলে অভিযোগ। বিষয়টি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “যদি ভাবেন তৃণমূলের পদাঙ্ক অনুসরণ করবেন, তাদের দেখানো পথে পা ফেলবেন, তাহলে দুধ থেকে তোলা মাছির মতো ছুড়ে ফেলে দেওয়া হবে। এটা বিজেপির কর্মুলা। অনেক বড় বড় রর্থী মহারথীকে এরকম হতে দেখেছি।” প্রায় একই সুরে পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের বক্তব্য, “কেউ বিজেপির নাম করে পার্টি অফিস দখল করবে, অন্য দলের লোকজন সঙ্গে নিয়ে তোলাবাজি করবে, এসব বরদাস্ত করা হবে না। অভিযোগ থাকলে কড়া
ব্যবস্থা নেওয়া হবে।”

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language