মার্কিন মুলুকে থাকলেও দেশের আচার-রীতি ভোলেননি প্রিয়াঙ্কা চোপড়া। তাঁর ‘পরদেশীবাবু’ নিক জোনাসও বিগত কয়েক বছরে পুরোদস্তুর ‘সংস্কারি জামাই’ হয়ে উঠেছেন। লস অ্যাঞ্জলসের বিলাসবহুল বাংলোয় গণেশ চতুর্থী, শিবরাত্রি, নহরাত্রি থেকে করবা চৌথ- সবটাই রীতি মেনে করেন তাঁরা। মার্কিন মুলুকে প্রিয়াঙ্কার দিওয়ালি পার্টিও বেশ জনপ্রিয়। কালীপুজোর মরশুমে হলিউডি বন্ধুদের নিয়ে ফি বছর জাঁকজমক করে দিওয়ালি পার্টির আয়োজন করেন ‘দেশি গার্ল’। বিদেশের আঙিনায় যেভাবে ভারতীয় সংস্কৃতিকে তিনি বরাবর তুলে ধরেন, তার জন্যে একাধিকবার প্রশংসাও অর্জন করেছেন। তবে এবার দিওয়ালিতে আমিষ খেয়ে বিতর্কে জড়ালেন প্রিয়াঙ্কা চোপড়া।
তবে নায়িকার দিওয়ালি উদযাপনের রঙিন মুহূর্তের থেকেও নেটভুবনের একাংশের নজর কাড়ে অন্য একটি ছবি। যেখানে পার্টির মাঝে প্রন কাবাবে কামড় বসিয়ে রসনাতৃপ্তিতে মজতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। আর সেই ফ্রেম ঘিরেই এখন নেটপাড়াজুড়ে বিতর্ক।
প্রতিবারের মতো এবারেও ইনস্টাগ্রামে দিওয়ালি পার্টির ছবি ভাগ করে নিয়েছিলেন ‘দেশি গার্ল’। যেখানে দেশি কারুকাজের মেরুন লেহেঙ্গা আর ফুলেল গজরায় নজর কাড়েন নায়িকা। হিরের গয়নার সাজে প্রিয়াঙ্কার দিক থেকে চোখ ফেরানো যেন দায় হয়ে উঠেছিল। অভিনেত্রীর ভাগ করে নেওয়া ছবিতে আদ্যন্ত ট্র্যাডিশনাল পোশাকে ধরা দেন নিক জোনাস আর তাঁদের কন্যা মালতি মেরি জোনাসও। তবে নায়িকার দিওয়ালি উদযাপনের রঙিন মুহূর্তের থেকেও নেটভুবনের একাংশের নজর কাড়ে অন্য একটি ছবি। যেখানে পার্টির মাঝে প্রন কাবাবে কামড় বসিয়ে রসনাতৃপ্তিতে মজতে দেখা যায় প্রিয়াঙ্কা চোপড়াকে। আর সেই ফ্রেম ঘিরেই এখন নেটপাড়াজুড়ে বিতর্ক। আমিষ খেয়ে মারাত্মক কটাক্ষের শিকার হতে হচ্ছে নায়িকাকে।

কারও প্রশ্ন, ‘দিওয়ালিতে আমিষ খাচ্ছেন! দেশি রীতি-রেওয়াজ, সংস্কার সবটাই কি ভুলে গেলেন?’ কেউ বা বললেন, ‘পুজোর দিন কেউ কীভাবে আমিষ খেতে পারেন?’ একাংশ আবার ‘মাটির প্রদীপের বদলে নিক-প্রিয়াঙ্কা কেন মোমবাতি জ্বেলে দিওয়ালি উদযাপন’ করেছেন, সেপ্রসঙ্গ টেনেও কটাক্ষ, সমালোচনা করেছেন। কেউ বা ‘দেশি গার্ল’কে ‘প্রিয় নায়িকা’ সম্বোধন করেও তার আমিষ খাওয়া নিয়ে বিরক্তি প্রকাশ করলেন। সবমিলিয়ে দিওয়ালির আবহে প্রিয়াঙ্কার প্রন কাবাব খাওয়া নিয়ে বিতর্ক তুঙ্গে। নায়িকা ভক্তরা অবশ্য বলছেন, পার্টির মেনুতে আমিষ পদ রাখার অন্যতম কারণ প্রিয়াঙ্কার পশ্চিমী সিনেদুনিয়ার বন্ধুরা। তবে ‘মাছ ঢাকার’ চেষ্টা যতই হোক, বিতর্ক থামার নেই।
View this post on Instagram
