Hashtagintro

দিনমজুর বাবা-মা কাজে গেলেই নাবালিকাকে দিনের পর দিন ‘ধর্ষণ’, গ্রেপ্তার প্রতিবেশী যুবক

বাবা-মা দু’জনেই দিনমজুরের কাজ করার জন্য দিনের বেশিরভাগ সময়ই বাইরে থাকেন। বাড়িতে একা থাকে নাবালিকা কন্যা। সেই সুযোগে এলাকারই এক যুবক একাধিকবার ওই নাবালিকাকে ধর্ষণ করে বলে অভিযোগ। বিষয়টি জানতে পেরে নাবালিকার পরিবার থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে ওই অভিযুক্তকে। ধৃতের নাম তরুণ রাম। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দুর্গাপুরে (Durgapur)।

দুর্গাপুরে ফরিদপুর ফাঁড়ি এলাকার বাসিন্দা ওই পরিবার। আর্থিক স্বচ্ছলতা না থাকায় স্বামী-স্ত্রী দু’জনেই দিনমজুরের কাজ করেন। কাজের জন্য বাড়ি থেকে অনেক দূরেও যেতে হয়। দিনের অধিকাংশ সময় বাড়ির বাইরে থাকেন তাঁরা। বাড়িতে থাকে তাঁদের নাবালিকা কন্যা। অভিযোগ, সেই সুযোগেই ওই বাড়িতেই যাতায়াত শুরু করে এলাকারই যুবক। ফাঁকা বাড়িতে ভয় দেখিয়ে, ফুসলিয়ে ওই নাবালিকাকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

ভয়ে কিছুই বাড়ির লোকজনকে বলতে পারেনি ওই নাবালিকা। গতকাল, সোমবার দুপুরে বাবা-মা না থাকার সুযোগে ফের ওই যুবক বাড়িতে নাবালিকার কাছে গিয়েছিল। আচমকাই ওই কিশোরীর মা বাড়িতে ফিরে আসেন। বাড়িতে মেয়ের সঙ্গে ওই যুবককে দেখে অভিযুক্তকে মারতে মারতে বাড়ি থেকে বার করে দেন। পরে দুর্গাপুরের ফরিদপুর ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন নাবালিকার মা। অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশ। এলাকা থেকেই গ্রেপ্তার করা হয় অভিযুক্ত তরুণ রামকে। ধৃত যুবক ওল্ড কোর্ট মোড় এলাকার বাসিন্দা। নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে। নাবালিকাকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। এদিন ধৃতকে আদালতে তোলা হয়েছে।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language