Hashtagintro

‘দিমাগি নকশালদের শিকড় উপড়ে ফেলব’, কমিউনিস্টদের বিঁধে হুঙ্কার শুভেন্দুর

প্রধানমন্ত্রীর পর এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নিশানায় ‘দিমাগি নকশাল’রা। দেশবিরোধী শক্তির দিন শেষের হুঙ্কার দিয়ে শুভেন্দুর কড়া বার্তা, “কমিউনিস্ট লোক, দিমাগি নকশাল, দেশবিরোধী শক্তিদের চিনে চিনে ধ্বংস করতে হবে। এখন ঘরে বসে থাকার সময় নয়, রাস্তায় নেমে চিনে চিনে শিকড় উপড়ে ফেলুন।” শুভেন্দুর দাবি, যে কাশ্মীরের মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মৃত্যু, সেই কাশ্মীর আমাদেরই। যাদবপুরকে ‘সেন্টার অফ এক্সিলেন্স’ উল্লেখ করে মুখ্যমন্ত্রীর হুঙ্কার, “কাশ্মীর মাঙ্গে আজাদি!কী আজাদি? আজাদি আজিদি মিছিল চলবে না। সব কলেজ বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরমের আওয়াজ উঠবে।”

তাঁর কথায়, “সব কলেজ বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরমের আওয়াজ উঠবে। সেন্টার অফ এক্সিলেন্স যাদবপুর মিছিল করে আজাদি আজাদি। কী আজাদি? কাশ্মীর মাঙ্গে আজাদি! কমিউনিস্ট লোক, দিমাগি নকশাল, দেশ বিরোধী শক্তিদের চুন চুন কে…। ঘরে বসে থাকার সময় নয়, রাস্তায় নেমে চিনে চিনে শিকড় উপড়ে ফেলতে হবে। আজ রেজিনগর, নন্দীগ্রাম যা করে দেখাল-সেটাই দেশের আওয়াজ।”

গত আগস্টে জিবি মিটিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। বাম ছাত্র সংগঠন এবং এবিভিপির মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিয়েছিল ক্যাম্পাস। জ্বলেছিল আগুন। ঘটনার প্রতিবাদে পথে নেমেছিল বাম ও এবিভিপি উভয়ই। তা নিয়েও তুমুল অশান্তি হয়। পরবর্তীকালে বিশ্ববিদ্যালয়ের বাইরে বিজেপির তরফে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। সেখানে বক্তব্য রেখেছিলেন খোদ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ঘটনার জল গড়িয়েছিল অনেক দূর। এরপরেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কান ঘেঁসে গেরুয়া সম্মান যাত্রার আয়োজন করেছিল বিজেপি। গোলপার্ক থেকে এইট বি বাসস্ট্যান্ড পর্যন্ত মুখ্যমন্ত্রীকে মিছিলে হাঁটতে দেখা গিয়েছিল। শুক্রবার আরজি কর হাসপাতালে এবিভির সম্মেলনে দাঁড়িয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সেই প্রসঙ্গ তুলে কমিউনিস্টদের বিঁধেছেন শুভেন্দু। তাঁর কথায়, “সব কলেজ বিশ্ববিদ্যালয়ে বন্দে মাতরমের আওয়াজ উঠবে। সেন্টার অফ এক্সিলেন্স যাদবপুর মিছিল করে আজাদি আজাদি। কী আজাদি? কাশ্মীর মাঙ্গে আজাদি! কমিউনিস্ট লোক, দিমাগি নকশাল, দেশ বিরোধী শক্তিদের চুন চুন কে…। ঘরে বসে থাকার সময় নয়, রাস্তায় নেমে চিনে চিনে শিকড় উপড়ে ফেলতে হবে। আজ রেজিনগর, নন্দীগ্রাম যা করে দেখাল-সেটাই দেশের আওয়াজ। এবিভিপির সঙ্গে থেকে ন্যাশনাল এডুকেশন সিস্টেম বাস্তবায়ন করবে সরকার। অভয়ার পরিবারকে বিচার দিতে সরকার ছিল-আছে-থাকবে।”

এদিন বিকাশরঞ্জন ভট্টাচার্যের বাড়িতে হামলায় তদন্তের আগেই সোশাল মিডিয়ায় হিন্দুত্ববাদীদের দোষারোপ কেন? এমন ‘দায়িত্বজ্ঞানহীন’ সোশাল মিডিয়া পোস্টের মাধ্যমে গোটা সনাতনী হিন্দু সমাজকে তিনি অপমান করেছেন বলেই দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কে বা কারা, কোন উদ্দেশে হামলা যেমন তার তদন্ত হবে, তেমনই সনাতনের ‘অপমানে’ বিকাশের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী।

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language