গোড়া থেকেই চর্চায় ‘রামায়ণ’। রিলিজের পর চারহাজার কোটির এই মহাকাব্য নিয়ে উন্মাদনা আরও বেড়েছে বললেও অত্যুক্তি হয় না। দর্শকমহলের মিশ্র প্রতিক্রিয়া হলেও সিনে-সমালোচকরা নীতেশ তিওয়ারি পরিচালিত সিনেমার মার্কশিটে ঢেলে নম্বর বসিয়েছেন। এমনকী বিশ্বজুড়ে বক্স অফিসেও বিজয়রথ ছুটিয়েছে ‘রামায়ণ’। মুক্তির মাত্র ক’দিনেই গোটা বিশ্বে ৪৯৯ কোটির ব্যবসা করেছে এই ছবি। উপরন্তু এই সিনেমা ঘিরে প্রথম থেকে রাজনৈতিকমহলেও কম চর্চা হয়নি। এমন আবহে দিওয়ালির দিন সপরিবারে রামভক্তিতে ডুব দিলেন অমিত শাহ (Amit Shah)।
ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই উপহাস শুরু করেছিলেন একাংশ। কারণ গোড়ায় বিজেপি সমর্থকদের একাংশ ‘রামায়ণ’ নিয়ে নেতিবাচক প্রচার শুরু করেছিলেন। কখনও তাঁদের কটাক্ষের কারণ হয়ে উঠেছিল গোমাংস ভক্ষণকারী রণবীরকে রামবেশে দেখে, রিলিজের পর আবার সীতারূপী সাই পল্লবীকে অ্যাকশন করতে দেখেকেউ কেউ আপত্তি তুলেছিলেন।

৮ নভেম্বর, রবিবার আহমেদাবাদের এক প্রেক্ষাগৃহে গোটা পরিবারকে নিয়ে রামায়ণ দেখতে গিয়েছিলেন অমিত শাহ। হলের বাইরে থেকে সেই ভিডিও ভাইরাল হতেই চর্চার শিরোনামে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ‘পি স্কোয়ার’ প্রেক্ষাগৃহে রণবীর কাপুর অভিনীত ‘রামায়ণ’ দেখে বেরিয়ে আসছেন অমিত শাহ, তাঁর ছেলে জয় শাহ। সেখান থেকেই বেরনোর পর অনুরাগীদের সঙ্গে কথা বলতেও দেখা যায় তাঁদের। আর সেই ক্যামেরাবন্দি মুহূর্ত নেটভুবনে ছড়িয়ে পড়তেই উপহাস শুরু করেছিলেন একাংশ। কারণ গোড়ায় বিজেপি সমর্থকদের একাংশ ‘রামায়ণ’ নিয়ে নেতিবাচক প্রচার শুরু করেছিলেন। কখনও তাঁদের কটাক্ষের কারণ হয়ে উঠেছিল গোমাংস ভক্ষণকারী রণবীরকে রামবেশে দেখে, রিলিজের পর আবার সীতারূপী সাই পল্লবীকে অ্যাকশন করতে দেখেকেউ কেউ আপত্তি তুলেছিলেন। এহেন বিতর্কের আবহে অমিত শাহ ‘রামায়ণ’ দেখতে যেতেই কেউ কেউ সেপ্রসঙ্গ টেনে প্রশ্ন তুলেছেন, ‘যাঁরা নেতিবাচক প্রচার চালাচ্ছিলেন, সেসব ডানপন্থীরা কি এবার অমিত শাহকে বয়কট করবেন?’

কারও বা মন্তব্য, ‘ওদের বয়কট করতে দিন, এই সিনেমাটির বিরুদ্ধে ক্ষোভ দেখানো তথাকথিত ‘হিন্দু শের’ বা ডানপন্থীরা আসলে বড়ই অদ্ভুত!’ কেউ বা সেসব নিন্দুকদের শব্দবাণে চপেটাঘাত কষিয়েছেন। তাঁদের মন্তব্য, ‘রাম যে আসলে বিজেপি কিংবা শাহ-মোদিদের থেকেও বড়, এটা তারই প্রমাণ।’ সব মিলিয়ে ‘রামায়ণ’ দর্শনের শাহী ভিডিও ঘিরে তুলকালাম নেটভুবনে।
Home Minister watched #Ramayana movie with family Now what will Kattar Chattar RW’s do now? Boycott Amit Shah? https://t.co/gljhDk9VTE
— Woke Eminent (@WokePandemic) November 8, 2026
