দীর্ঘদিনের বন্ধু, সঙ্গী। সেই মাহুত সঙ্গীকেই এবার ঘায়েল করল হাতি! গজরাজের আক্রমণে আঘাত পেয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অভিজ্ঞ মাহুত হীরা রাভা। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। সোমবার সকালে পানিঝোরা এলাকার এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে বনকর্মীদের মধ্যে। প্রশ্ন উঠছে বনকর্মীদের নিরাপত্তা নিয়েও। এত অভিজ্ঞ মাহুতও যদি এভাবে হামলার মুখে পড়েন, তাহলে বাকিদের অবস্থা কী হবে? বিষয়টি জেনে বনমন্ত্রী মনোজ ওরাওঁ আহত মাহুতের চিকিৎসার ভার নেওয়ার আশ্বাস দিয়েছেন।
সোমবার সকাল আনুমানিক সাড়ে ৬টা নাগাদ ইস্ট দমনপুর রেঞ্জের অন্তর্গত চেকো বিটের পানিঝোরা এলাকায় এই ঘটনা ঘটে। চন্দন নামে একটি হাতিকে জঙ্গল ঘুরিয়ে ডিপোতে রাখতে গিয়েছিলেন মাহুত হীরা রাভা। সেসময় আচমকাই পিছন দিক থেকে নিজের মাহুত হীরাকে ধাক্কা মারে চন্দন। আচমকা এই আক্রমণ সামলাতে পারেননি হীরা। গুরুতর জখম হন তিনি।

জানা গিয়েছে, সোমবার সকাল আনুমানিক সাড়ে ৬টা নাগাদ ইস্ট দমনপুর রেঞ্জের অন্তর্গত চেকো বিটের পানিঝোরা এলাকায় এই ঘটনা ঘটে। চন্দন নামে একটি হাতিকে জঙ্গল ঘুরিয়ে ডিপোতে রাখতে গিয়েছিলেন মাহুত হীরা রাভা। সেসময় আচমকাই পিছন দিক থেকে নিজের মাহুত হীরাকে ধাক্কা মারে চন্দন। আচমকা এই আক্রমণ সামলাতে পারেননি হীরা। গুরুতর জখম হন তিনি। সঙ্গে সঙ্গে ছুটে যান তাঁর সহকর্মীরা। কোনওক্রমে চন্দনকে ডিপোয় বন্দি করে হীরাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। আলিপুরদুয়ার (Alipurduar) জেলা হাসপাতালের তরফে অস্থিরোগ বিশেষজ্ঞ ডাঃ অনিন্দ্য সাহা জানা গিয়েছে, হীরার অবস্থা বেশ গুরুতর। মেরুদণ্ডে সমস্যা রয়েছে। এছাড়াও মাল্টিপল রিভ ফ্র্যাকচার অর্থাৎ একাধিক হাড়ে চিড় ধরেছে। প্রয়োজনীয় চিকিৎসা চলছে।
দীর্ঘদিন ধরে হাতির সঙ্গে কাজ করার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও হীরা কীভাবে এমন ভয়াবহ দুর্ঘটনার মুখে পড়লেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। এক্ষেত্রে বনকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কী ধরনের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে, সেই আলোচনাও চলছে। এই খবর জানিয়ে যোগাযোগ করা হয়েছিল রাজ্যের বন ও পরিবেশ দপ্তরের মন্ত্রী মনোজকুমার ওরাওঁয়ের সঙ্গে। তিনি আহত মাহুতের সঙ্গে দেখা করে প্রয়োজনীয় চিকিৎসার সমস্ত ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন। তবে আপাতত হীরা রাভার শারীরিক অবস্থার দিকেই নজর সকলের।
