Hashtagintro

দুর্গাকে তুষ্ট করতে এই ফুলগুলি অর্পণ করুন, জেনে নিন এই সময় কোন কাজগুলি অনুচিত

বছরের একটাই সেরা সময়। দেশ,বিদেশ যেখানে যত বাঙালি আছেন, সকলে মেতে ওঠেন শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোয়। কয়েকটা দিন ভক্তিশ্রদ্ধার পাশাপাশি আনন্দ চেটেপুটে উপভোগ করে নেওয়া। সকলের মনে একটাই প্রার্থনা, বছরের বাকি সময়টা যেন নিরাপদে, নির্বিঘ্নে কাটে। কিন্তু ভেবে দেখেছেন কি, এই ক’টাদিন আপনি যাতে ভালোভাবে কাটাতে পারেন, তার জন্য কী কী করণীয়? ধর্মীয় বিশেষজ্ঞদের মতে, দেবী আরাধনার দিনগুলোয় কিছু কিছু কাজ না করলেই নিশ্চিন্ত। বিপদ একেবারে ধারেকাছে ঘেঁষবে না। কী কাজ সেসব, একঝলকে দেখে নিন।

চুল কাটবেন না
যাঁরা উপবাস করে রোজ মা দুর্গার চরণে পুজো দিচ্ছেন, তাঁরা অবশ্যই এই সময়ে চুল কাটবেন না। পুরুষরা দাড়ি কামানোর বিষয়েও এই নিয়ম মেনে চলুন। পুজোর দিনগুলো কাটবে নির্বিঘ্নে।

haircut-cover

নখ কাটা চলবে না
চুল-দাড়ির সঙ্গে সঙ্গে পুজোর দিনগুলোয় নখ কাটাও এড়িয়ে চলুন। অন্তত পুজোর ৫টা দিন নখ কাটবেন না। নারী-পুরুষ উভয়ের জন্যই এই পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

Nail-Cutting

স্থাপিত ঘটের দিকে নজর
মা দুর্গার মর্ত্যে আগমনে যে ঘট স্থাপন করেন আপনি, সেই ঘটের প্রতি যত্নশীল হতে হবে। তাকে অপবিত্র করবেন না। খেয়াল রাখবেন যাতে ঘট যাতে জল ভরতি থাকে।

অখণ্ড জ্যোতি সদা জ্বালিয়ে রাখুন
এই বিশেষ উৎসব উপলক্ষে যে প্রদীপটি জ্বালাচ্ছেন সেই জ্যোতি যাতে নির্বাপিত না হয়, সেদিকে সর্বক্ষণ নজর রাখতে হবে। প্রদীপ জ্বালিয়ে রাখার জন্য ঘরে সবসময়ে কাউকে না কাউকে উপস্থিত থাকতে হবে।

akashpradip1_web

ঘুমের অভ্যেস বদলান
বছরের এই সময়ে যাঁরা নিষ্ঠাভরে পুজো করছেন, তাঁদের ঘুমের অভ্যেস বদলানো দরকার। বিষ্ণু পুরাণ বলছে, দিবানিদ্রা ভুলেও নয়। কারণ, আপনি যতই পুণ্যের কাজ করুন, ঘুম সব ভেস্তে দিতে পারে। তাই সাবধান হোন।

sleep paralysis waking up unable to move chest pressure scary experience causes

এবার চলুন জেনে নেওয়া যাক দেবীদুর্গাকে কোন কোন ফুল নিবেদন করা উচিত।
শিউলি ফুল:
এই ফুল ছাড়া দেবী দুর্গার আরাধনার কথা ভাবাই যায় না। সপ্তমী এবং অষ্টমীতে অবশ্যই এই ফুল নিবেদন করুন।

Siuli

পদ্ম ফুল:
এই ফুলের সঙ্গে দেবী আরাধনা অত্যন্ত সম্পর্কযুক্ত। নবমীতে দেবীর কাছে পদ্ম ফুল অর্পণ করুন। তাতে আপনার মনোস্কামনা পূরণ হবে।

Lotus

গাঁদা ফুল:
গাঁদা ফুল দেবীর অত্যন্ত প্রিয়। তাই পুষ্পাঞ্জলির সময় দেবীর পায়ে গাঁদা ফুল অর্পণ করুন। তাতে দেবী তুষ্ট হবেন।

Marigold

জবা ফুল:
জবা ফুল সাহস ও শক্তির প্রতীক। লাল জবা ছাড়া দুর্গা আরাধনা অসম্ভব। তাই অশুভ শক্তিকে জীবন থেকে দূর করতে চাইলে জবা ফুল নিবেদন করুন।

Hibiscus

জুঁই ফুল:
সংসারে শান্তি কে না চান? এই সময় দেবীকে তুষ্ট করতে জুঁই ফুল অর্পণ করুন। এই ফুলের শুভ্ররূপ এবং মিষ্টি গন্ধ আপনার মন প্রাণ পবিত্র করবে। ইতিবাচক শক্তিতে ভরে উঠবে আপনার চারদিক।

Jasmine-2

Source: Sangbad Pratidin Education (Bengali)

Read full article on Sangbad Pratidin Education (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language