Hashtagintro

দুর্গাপুরের হোটেলে রমরমিয়ে জুয়ার আসর, উড়ছে টাকা! পুলিশের অভিযানে গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-সহ ৪

রাজ্যে পালাবদলের পর একাধিক তৃণমূল নেতা-মন্ত্রীর কীর্তি প্রকাশ্যে এসেছে। দুর্নীতি-কেলেঙ্কারির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে একাধিকজনকে। সেই তালিকায় রয়েছেন পূর্বতন মমতা সরকারের বেশ কয়েকজন প্রাক্তন মন্ত্রীও। এবার জুয়ার আসর থেকে পুলিশের হাতেনাতে গ্রেপ্তার দুর্গাপুর নগর নিগমের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। ধৃতের চন্দন সাহা।

বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের দাবি, “চন্দন সাহার একাধিক সঙ্গী রয়েছে। তাঁদের নিয়েই দীর্ঘদিন ধরে এই ধরনের কারবার চালানো হচ্ছিল।” 

জানা যায়, এলাকার একটি হোটেলে ছিল একসময়ের এলাকার প্রভাবশালী ধৃত এই তৃণমূল নেতার গোপন ডেরা। অভিযোগ রাত হলেই সেই হোটেলের আড়ালেই চলত রমরমিয়ে জুয়ার কারবার। রাতের অন্ধকারে বসত টাকার খেলা, চলত লক্ষ লক্ষ টাকার জুয়ার খেলা। আর এই গোটা কারবারের নেপথ্যে চন্দন বলে জানা যায়। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে সেই হোটেলেই আচমকা হানা দিল দুর্গাপুর থানার পুলিশ। পুলিশের অভিযানে হাতেনাতে ধরা পড়ল চন্দন সাহা-সহ চারজন। উদ্ধার প্রায় এক লক্ষ টাকা। ঘটনাকে কেন্দ্র করে ভিরিঙ্গি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

অভিযোগ, দীর্ঘদিন ধরেই পুলিশের নজর এড়িয়ে হোটেলের ভিতরে জুয়ার আসর চালানো হচ্ছিল। তৃণমূলের আমল থেকেই রাজনৈতিক প্রভাব খাটিয়ে একের পর এক হোটেলে জুয়ার ঠেক বসানোর অভিযোগ রয়েছে চন্দন সাহার বিরুদ্ধে। শুধু জুয়ার কারবারই নয়, আরও একাধিক বেআইনি কাজকর্মের সঙ্গে তাঁর যোগ থাকার অভিযোগ তুলেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ চন্দ্র ঘরুই। শুধু তাই নয়, এলাকায় একাধিক তোলাবাজির ঘটনাতেও ধৃত চন্দন যুক্ত বলে অভিযোগ।

এই প্রসঙ্গে বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের দাবি, “চন্দন সাহার একাধিক সঙ্গী রয়েছে। তাঁদের নিয়েই দীর্ঘদিন ধরে এই ধরনের কারবার চালানো হচ্ছিল। জুয়ার আসর থেকে কাউন্সিলর-সহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বহু টাকা উদ্ধার হয়েছে। নানা ধরনের অবৈধ কাজকর্মের মাধ্যমে বিপুল টাকার সম্পত্তির মালিক হয়েছে প্রাক্তন এই কাউন্সিলর।” বিধায়কের কথায়, রাজনৈতিক প্রভাবকে কাজে লাগিয়ে কীভাবে দিনের পর দিন এই ধরনের কারবার চালানো হয়েছে তা জানতে চাইছে সাধারণ মানুষ। কত টাকার সম্পত্তি করেছে এই সমস্ত বিষয় খতিয়ে খতিয়ে দেখতে হবে। তবে পুলিশ যেভাবে কাজ করছে তাতে তিনি খুশি বলেই জানিয়েছেন বিজেপি বিধায়ক।

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language