Hashtagintro

দুর্গাপুরে স্কুলের পাশেই মদের দোকান! লাইসেন্স পেলেন কীভাবে? মালিককে ‘ধমক’ বিধায়কের

স্কুলের পাশেই মদের দোকান। দীর্ঘদিন ধরেই বিক্রি হচ্ছে মদ। যা দেখে রীতিমতো ক্ষোভ উগড়ে দিলেন পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারী। মদের দোকানের মালিকের কাছে লাইসেন্স দেখতে চান বিধায়ক। ব্যবসায়ী তা দেখাতে পারেননি বলে জানা গিয়েছে। জানিয়েছেন, অনলাইনে আবেদন করেছিলেন। তাই তাঁর কাছে লাইসেন্স নেই। এরপরই প্রশ্ন উঠছে কী করে স্কুলের পাশে মদের দোকান খোলার অনুমতি পেলেন ব্যবসায়ী। কোনও আধিকারিক এই সঙ্গে যুক্ত থাকলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিধায়ক। পাশাপাশি স্থানীয় বিডিওকে বিষয়টি খতিয়ে দেখার আবেদন জানিয়েছেন তিনি।

দুর্গাপুর-ফরিদপুরের জব্বরপল্লিতে বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক খুন হয়েছেন। নিহতের পরিবারের সঙ্গে দেখা করতে যান পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। সেই সময় তাঁর নজরে আসে একদম স্কুলের পাশেই চলছে মদের দোকান। তা দেখেই দোকানে চলে যান বিধায়ক। মালিককে ডেকে পাঠান। দেখতে চান লাইসেন্স। দোকান কর্তৃপক্ষ জানায়, অনলাইনে লাইসেন্সের আবেদন করা হয়েছে। এই উত্তরে সন্তুষ্ট হননি বিধায়ক। বরং তাঁর প্রশ্ন, আবেদন অনলাইনে করা হয়েছে বললেই কি সমস্ত নিয়মকানুন মেনে দোকান চালানোর ছাড়পত্র পাওয়া যায়? কার্যত ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক।

এরপরই প্রশ্ন উঠছে ওই যেখানে স্কুল রয়েছে তার পাশেই মদের দোকান খোলার লাইসেন্স পাওয়া গেল কী করে? নিয়ম অনুযায়ী, পুরসভার বাইরের কোনও এলাকায় র্মীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান বা স্বাস্থ্য কেন্দ্র থেকে মদের দোকানের দূরত্ব কম করে ১ কিলোমিটার হতে হবে। সেক্ষেত্রে স্কুলের পাশেই মদের দোকান একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। তাহলে কি ট্রেড লাইসেন্সের আবেদন করার সময় কর্তৃপক্ষ স্কুলের কথা উল্লেখ করেননি। সেই কথা উল্লেখ নাস করলেও পরিদর্শনের সময় বিষয়টি এড়িয়ে গেল কী করে?

আর যদি সমস্ত তথ্য জানা সত্ত্বেও সংশ্লিষ্ট আধিকারিক লাইসেন্স দিয়ে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে? বিধায়কের বক্তব্য, বিষয়টি কোনওভাবেই হালকাভাবে নেওয়া হবে না। দোকান কর্তৃপক্ষ তথ্য গোপন করে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অন্যদিকে, সমস্ত তথ্য জানার পরেও যদি কোনও আধিকারিক নিয়ম বহির্ভূতভাবে লাইসেন্স দিয়ে থাকেন, তাহলে তাঁর বিরুদ্ধেও পদক্ষেপ করা জরুরি। বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, “ইতিমধ্যেই বিষয়টি দুর্গাপুর-ফরিদপুরের বিডিওকে জানানো হয়েছে। সব তথ্য নিয়ে মদের দোকানের কর্তৃপক্ষকে বিডিওর কাছে যেতে বলা হয়েছে। সবদিক খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।”

Source: Sangbad Pratidin Special (Bengali)

Read full article on Sangbad Pratidin Special (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language