Hashtagintro

দুর্নিবার-ভরত ও নন্দিনীর ভাগ্য পরীক্ষা! বিগ বস দুর্গ থেকে ছিটকে গেলেন কে?

‘বিগ বস বাংলা’য় রবিবার মানেই ‘দাদার দরবার’। বাড়তি আনন্দ, সেই সঙ্গে এলিমিনেশনের দুঃখ। আজ অর্থাৎ রবিবার দুর্নিবার সাহা, ভরত কল আর নন্দিনী দত্তের মধ্যে কে বেরিয়ে যাবেন দুর্গ ছেড়ে তা নিয়ে চর্চা চলছিল সর্বত্র। পর্ব শেষে দেখা গেল এসপ্তাহে হল না এভিকশন। অর্থাৎ তিনজনই টিকে গেলেন এসপ্তাহে।    

গোটা সপ্তাহ ধরে দুর্গে যা হয়, শনি ও রবিবার তা নিয়ে মতামত জানান সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। তবে এই রবিবার ছিল একটু বেশিই স্পেশাল। কারণ, এদিন সৌরভ গঙ্গোপাধ্যায়ের পাশে উপস্থিত ছিলেন ‘ইন্ড্রাস্ট্রি’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তাঁকে দেখেই কেঁদে ফেলেন দুর্নিবার সাহা। সকলেরই জানা, দুর্নিবারের স্ত্রী মোহর, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের আপ্ত সহায়ক। ফলে তাঁকেই দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন গায়ক। এরপর প্রতিযোগীদের টাস্ক দেন সকলের প্রিয় ‘বুম্বা দা’। প্রতিযোগীদের জন্য মিষ্টি দই এনেছেন বলেও জানান। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেতেই মঞ্চে আসেন ‘গেম চেঞ্চার’। এদিন লাফটারসেন নিরঞ্জন মণ্ডলের ভূয়সী প্রশংসা করেন সকলের ‘দাদা’।  তাঁর সাহসিকতাকে কুর্নিশ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

Source: Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Read full article on Sangbad Pratidin Technology & Auto (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language