Hashtagintro

দেওল পরিবারের বউমা হচ্ছেন সারা তেন্ডুলকর? সানি-শচীনের ‘বেয়াই’ হওয়ার জল্পনায় তোলপাড় মুম্বই!

বিনোদুনিয়ায় কখন যে কী ঘটে, কখনই বা কোন সমীকরণ কোনদিকে গড়ায়? বোঝা দায়! মায়ানগরীর সেলেবপাড়া মাঝেমধ্যেই তারকাসন্তানদের ‘প্রেম-পিরিত’ থেকে বিয়ের গুঞ্জনে তোলপাড় হয়। এবার ফিসফাস, সানি দেওলের কনিষ্ঠপুত্র রাজবীর দেওলের সঙ্গে নাকি শচীনকন্যা সারা তেন্ডুলকরের বিয়ে। জল্পনার পালে হাওয়া লেগে সেই গুঞ্জন বর্তমানে দাবানলের আকার ধারণ করছে, বললেও অত্যুক্তি হয় না।

একসময়ে বিটাউনে কান পাতলেই শুভমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের প্রেমচর্যার গুঞ্জন শোনা যেত। তবে অনেক আগেই নাকি তাঁদের প্রেম ভেঙেছে! এবার সিনেদুনিয়ায় নতুন জল্পনা, ধর্মেন্দ্রর নাতি রাজবীর দেওলের সঙ্গে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সারা। সত্যিই কী তাই?

সোমবার সকাল থেকেই সানি-শচীনের ‘বেয়াই’ হওয়ার জল্পনায় তোলপাড় মুম্বই! শোনা যাচ্ছে, খুব শিগগিরিই নাকি দেওল পরিবারের বউমা হতে চলেছেন শচীনকন্যা সারা তেন্ডুলকর। একজন আদ্যোন্ত ফিল্মি পরিবারের। আরেকজনের বাবা আসমুদ্রহিমাচলের কাছে ‘ক্রিকেটের ঈশ্বর’। একসময়ে বিটাউনে কান পাতলেই শুভমান গিলের সঙ্গে সারা তেন্ডুলকরের প্রেমচর্যার গুঞ্জন শোনা যেত। তবে অনেক আগেই নাকি তাঁদের প্রেম ভেঙেছে! এবার সিনেদুনিয়ায় নতুন জল্পনা, ধর্মেন্দ্রর নাতি রাজবীর দেওলের সঙ্গে নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সারা। সত্যিই কী তাই? এহেন গুঞ্জনযজ্ঞে যখন সিনেপাড়া থেকে ক্রিকেটমহল তোলপাড়, তখন বোমা ফাটলেন শচীন তেন্ডুলকার কন্যার এক ঘনিষ্ঠ।

সারা তেন্ডুলকর, রাজবীর দেওলের বিয়ের গুঞ্জনে তোলপাড় নেটভুবন!

সারা-রাজবীরের বিয়ে যে হচ্ছে না, তা নিশ্চিত করে ওই ঘনিষ্ঠ সূত্রের তরফে জানানো হয়েছে, “এগুলো একেবারেই ভিত্তিহীন খবর। সারা তেন্ডুলকর এবং রাজবীর দেওল পরস্পরের সঙ্গে কখনও দেখাই করেননি। সারা অবিবাহিত এবং নিজের কাজ নিয়ে ব্যস্ত। এই ধরনের জল্পনা-কল্পনা শুধু অনাকাঙ্ক্ষিতই নয়, বরং বিরক্তিকরও বটে! সারা নিজে কোনোদিনই এসব ভিত্তিহীন গুঞ্জনের জবাব দেবেন না, কারণ উনি মার্জিত এবং শালীনতা বজায় রাখতেই পছন্দ করেন।” অতঃপর এহেন রটনা যে পুরোটাই গুজব, তা বলাই বাহুল্য।

Source: Sangbad Pratidin Entertainment (Bengali)

Read full article on Sangbad Pratidin Entertainment (Bengali)

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

समाचार की भाषा चुनें / Choose News Language